Advertisement
জুমবাংলা ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখকে ফাঁকি দিতে শনাক্তকারী নম্বর আইএমইআই বদলে ফেলছে চোরাই মোবাইলকারবারী ও অপরাধীরা। সংঘবদ্ধ চক্রের ১২ জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

যে কোনো মোবাইল ফোনের ১৫ ডিজিটের একক সিরিয়াল নম্বরটি আইএমইআই হিসেবে পরিচিত। আইএমইআই নম্বরের সূত্র ধরে অনেক বেহাত হওয়া সেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। অপরাধীর ব্যবহার করা মোবাইল সেটের এই নিজস্ব পরিচয় সহায়তা করেছে অনেক ক্লু লেস ঘটনার জট খুলতেও। তবে, এক্ষেত্রেও একধাপ এগিয়ে অপরাধীরা। প্রযুক্তির এই জাল থেকে বাঁচতে চীন থেকে আনা ডিভাইস দিয়ে মোবাইল সেটের অন্যান্য পরিচয় বদলে দিতে শুরু করেছে তারা। রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেট থেকে সংঘবদ্ধ চক্রের ১২ জনকে আড়াইশো মোবাইলসহ গ্রেফতার করে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডি এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, ওরা মোবাইল কাটার বিভিন্ন মোবাইলের জন্য বিভিন্নতা ব্যবহার করে প্রতারণা করে থাকে। এগুলো কোনো ইম্পোর্টেড মোবাইল না।

সিআইডি আরো বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এই দণ্ডনীয় অপরাধ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

তিনি আরো বলেন, এতে করে অবৈধ ফোনগুলো আর খুঁজে পাওয়া যায় না। এছাড়া অপরাধীদের খুঁজে পাওয়া যায় না।

এদিকে ডিএমপির সাইবার ক্রাইম টিম ৫৫টি চোরাই মোবাইলসহ ৮ জনকে গ্রেফতার করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.