Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম যে কারণে পবিত্র কাবার কালো গিলাফ ওপরে তোলা হয়
ধর্ম

যে কারণে পবিত্র কাবার কালো গিলাফ ওপরে তোলা হয়

By iNews DeskJune 29, 20212 Mins Read

পবিত্র কাবার কালো গিলাফ

Advertisement
মুহাম্মাদ হেদায়াতুল্লাহ: প্রতি বছর হজের সময় পবিত্র মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে। এর অন্যতম হলো, পবিত্র কাবা গৃহের কালো গিলাফ তিন মিটার ওপরে উঠিয়ে রাখা হয়। এর বদলে ইহরামের কাপড়ের মতো একটি শুভ্র কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। পবিত্র হজ শুরুর কিছু সময় আগে গিলাফ এভাবে তুলে দেওয়া হয়। কিন্তু কী কারণে প্রতি বছর কাবার গিলাফ তোলা হয়, তা অনেকের অজানা।

কাবার গিলাফ উপরে উঠিয়ে রাখার কারণ : প্রতি বছর হজে অসংখ্য মানুষের আগমন হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষার জন্য উপর দিকে তিন মিটার তোলার রীতি চলে আসছে। হজের প্রচণ্ড ভিড়ের মধ্যেও যেন কেউ গিলাফের কোনো অংশ স্পর্শ করে নষ্ট না করে মূলত এই উদ্দেশ্যেই গিলাফের কাপড় তোলা হয়।

তাছাড়া গিলাফ নিচ পর্যন্ত দেখতে পেয়ে হাজিদের অনেকে কাঁচি নিয়ে গিলাফের কিছু অংশ কেটে নেন। তাঁরা গিলাফকে নিজেদের নানা ধরনের উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে মনে করেন। আবার অনেকে কাবার গিলাফে নিজেদের নাম লেখা শুরু করেন। অথচ তাদের এই ধরনের বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

সাদা কাপড় দেওয়ার রহস্য : কালো গিলাফ উপর দিকে তুলে সেই স্থানে সাদা কাপড় দেওয়া হয়। মূলত এর মাধ্যমে হজের অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হজের সময় কাবার দেয়ালে সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়।

ইতিপূর্বে কালো গিলাফের কাপড় এমনভাবে ঝোলানো হত যে এর নিচ দিকে সাদা কাপড়েরর অংশ প্রকাশ পেত। কিন্তু কয়েক বছর যাবত গিলাফ উপর দিকে ঝুলিয়ে পৃথক আরেকটি সাদা কাপড় লাগানো হয়।

করোনা মহামারির সময়ে কাবার গিলাফ : প্রতি বছর ১৫ জিলকদ বা এর একদিন আগে কিংবা একদিন পর কাবার গিলাফ উপরে তোলা হয়। কারণ এরপর থেকে হাজিদের ভিড় ও তাওয়াফ শুরু হয়। প্রচণ্ড ভিড়েরর কারণে এরপর আর গিলাফ উপরে তোলার কাজ সুন্দরভাবে আঞ্জাম অসম্ভব হয়ে পড়ে।

কিন্তু এই বছর সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজে অংশগ্রহণ করবেন। তাই ভিড় কম হওয়াতে এই বছর ২০ জিলকদ (৩০ জুন) কাবার গিলাফ উপরে তোলা হবে।

করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালে মাত্র হাজার লোক হজ পালন করেন। তখন পবিত্র কাবা ঘরের চতুর্পাশে বেরিকেড দেওয়া হয়। যেন কেউ কাবার ঘর, হাজরে আসওয়াদ বা গিলাফের কাপড়সহ কোনো কিছু স্পর্শ করতে না পারেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

June 25, 2026
রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

June 24, 2026
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026

Latest News

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa