ধর্ম ডেস্ক : সা’দ বিন আবু ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা ওমর (রা.) আল্লাহর রাসুল (সা.) এর কাছে আসার অনুমতি চাইলেন। তখন তার সঙ্গে কয়েকজন কোরাইশ নারী কথাবার্তা বলছিল। তারা খুব উচ্চৈঃস্বরে কথা বলছিল। অতঃপর যখন ওমর (রা.) অনুমতি চাইলেন, তারা উঠে শিগগির পর্দার আড়ালে চলে গেলেন। অতঃপর আল্লাহর রাসুল (সা.) তাকে অনুমতি প্রদান করলেন। তখন তিনি মুচকি হাসছিলেন। তখন ওমর (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল! আল্লাহ আপনাকে সর্বদা সহাস্য রাখুন।’ তিনি বললেন, আমার কাছে যেসব মহিলা ছিল তাদের ব্যাপারে আমি আশ্চর্যান্বিত হয়েছি। তারা যখনই তোমার আওয়াজ শুনল তখনই দ্রুত পর্দার আড়ালে চলে গেল। ওমর (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনাকেই তাদের বেশি ভয় করা উচিত ছিল।’
অতঃপর তিনি মহিলাদের উদ্দেশ করে বললেন, ‘হে আত্মশত্রু মহিলারা! তোমরা আমাকে ভয় করছ অথচ আল্লাহর রাসুল (সা.) কে ভয় করছ না?’ তারা জবাব দিল, হ্যাঁ, কারণ তুমি আল্লাহর রাসুল (সা.) এর চেয়ে অধিক কর্কশভাষী ও কঠোর হৃদয়ের লোক। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘শপথ ওই সত্তার যাঁর হাতে আমার প্রাণ, তুমি যে পথে চল শয়তান কখনও সে পথে চলে না বরং সে তোমার পথ ছেড়ে অন্য পথে চলে।’ (বোখারি : ৩২৯৪)।
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.