Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি রিকশা চোর থেকে কাউন্সিলর, অতঃপর কোটিপতি
অপরাধ-দুর্নীতি

রিকশা চোর থেকে কাউন্সিলর, অতঃপর কোটিপতি

By Saiful Islamঅক্টোবর 28, 20193 Mins Read

Hasu2

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ঢাকার মোহাম্মদপুর এলাকার কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব ও মিজান গ্রেফতারের পর এবার আলোচনায় ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসু। ভাই আবুল কাসেম কাসুকে সঙ্গে নিয়ে করে যাচ্ছেন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পত্তি।

জানা গেছে, হাসু-কাসুর বাবা এক সময় গ্রাম থেকে আখ এনে রাজধানীতে ফেরি করতেন। তখন তাদের বসবাস ছিল আগারগাঁও বস্তিতে। এর পর এক সময় রিকশা চুরি করতে শুরু করেন দুই ভাই। নব্বই দশকের কথা এগুলো। সে সময় তারা রিকশা চোরদের সর্দার ছিলেন বলে জনশ্রুতি আছে। এ বস্তিতে তখন দেশের শীর্ষ সন্ত্রাসীদের অবাধ যাতায়াত ছিল। সেই সুবাদে সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে হাসু-কাসুর সখ্য গড়ে ওঠে। এ সখ্যকে পুঁজি করে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেন দুই ভাই। পরে অস্ত্রবাজ বাহিনী গড়ে তুলে টেন্ডারবাজি-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। তাদের সহযোগীদের বিরুদ্ধে এখনও বেশ কয়েকটি হ’ত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

সরকারি খাসজমি, ফুটপাথ, এমনকি সড়ক, সেই সঙ্গে একাধিক ব্যক্তির প্লট ও বাড়ি দখলে সহায়তা। মতের অমিল হলেই নিজের গড়ে তোলা সন্ত্রাসীবাহিনী দিয়ে হামলা। নিজের দখলেও রয়েছে অর্ধশত বাড়ি ও প্লট। এসব অভিযোগ ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসুর বিরুদ্ধে। এত দিন ভয়ে মুখ না খুললেও চলমান অভিযানের পর ভুক্তভোগীরা দুই ভাই হাসু ও কাসুর বিরুদ্ধে আনছেন নানা অভিযোগ।
আলী হোসেন। আদাবরের ৬ নং রোডের ২০৩ দাগে ৬৪ ও ২০৯ দাগে ১৬০ কাঠার জমির মালিক। প্রায় শতকোটি টাকার এই জমি এখন দখলে রাখার অভিযোগ ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসু ও তার ভাই আবুল কাসেম কাসুর বিরুদ্ধে। নিজের পৈতৃক জমি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু দখলদারদের দৌরাত্মে অসহায় হয়ে উল্টো জমি ফিরে পেতে গিয়ে নিজেই মামলা-হামলায় বিপর্যস্ত।

আলী হোসেনের মত দেলোয়ার হোসেনের জমিও হাসু আর কাসুর দখলে। নিজের সহায় সম্পত্তি বিক্রি করে উত্তর আদাবরের আলিফ হাউজিংয়ে ৩ কাঠার জমি কিনলেও সেখানে বাড়ি নির্মাণ করেছেন ওই দু’ভাই। বেহাত জমি ফিরে পাওয়ার চেষ্টা করলে উল্টো তাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে এমন অর্ধশত জমি দখলের অভিযোগ রয়েছে। নবোদয় হাউজিংয়ে অন্তত চারটি , আদাবরের ১৮ থেকে ৯ নং রোড পর্যন্ত দশটি প্লট দখলের অভিযোগসহ খাস জমি ও খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি রাস্তা দখল করেও দোকান করেছেন তিনি। আর এসব জমি ফিরে চাইতে গিয়ে হামলার মুখে পড়েছেন অনেকে।

এতো গেল তার জমি দখলের কেচ্ছা। এলাকায় তার প্রভাব এতটাই যে মতের বিরুদ্ধে যাওয়ায় হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মী। স্বতন্ত্র কাউন্সিলর হলেও স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে বাঁধা দেওয়াসহ অবৈধ দখলবাজি ও চাঁদাবাজির জন্য দল থেকে বহিষ্কারও হয়েছিলেন তিনি। এখনও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

হামলার শিকার আদাবর থানা ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, ‘কথাবার্তা যে শুনেনি তাকেই সে মেরেছে। আমিসহ আদাবরের ৫০ জনের মত নেতাকর্মীকে তারা কু’পিয়েছে।’

আদাবর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন শামিম বলেন, ‘গত ১৫ বছর, তারা দুই ভাই মিলে মনে করে তারা এই আদাবরের রাজা। সবাই প্রজা।’

আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছেসবকলীগ সে যেই হোক, যে তার বিরুদ্ধে বলে সে তাকেই শায়েস্তা করে।’

এলাকায় বেশ কয়েকটি হ’ত্যার ঘটনায় তার অনুসারীদের হাতে রয়েছে বলেও অভিযোগ আছে। ভুক্তোভোগীরা জানালেন, মামলা তুলে নিতে কাউন্সিলরের লোকজন নিয়মিত হুমকি দেয় তাদের।

তবে, এত অভিযোগে থাকলেও কাউন্সিলর আবুল হাসেম হাসু বলছেন, তার বিরুদ্ধে সরকারদলীয় নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে, এত অভিযোগের পরেও কাউন্সিলর হাসু রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa