Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেলপথের শীলা ব্রিজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০টি ক্লিপ জব্দ করা হয়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর বলা যাবে, তাদের উদ্দেশ্য নাশকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন যে তিন শিক্ষার্থী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.