Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি ধাক্কা দিয়ে ১০ সেকেন্ডেই ছিনতাই সারে ‘ব্লেড মাসুদ’
অপরাধ-দুর্নীতি

ধাক্কা দিয়ে ১০ সেকেন্ডেই ছিনতাই সারে ‘ব্লেড মাসুদ’

By Saiful IslamOct 31, 2022, 12:44 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকার উত্তরা থেকে এক ব্যক্তির চার লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় চিহ্নিত এক ছিনতাইকারীকে। ওই ছিনতাইকারীর নাম মো. মাসুদ খান খোকন ওরফে ব্লেড মাসুদ (৪৮)।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী ওভারব্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ছিনতাইকারী মাসুদ ব্লেড দিয়ে ব্যাগ কেটে ছিনতাই করে, সে কারণে তার পরিচিতি ব্লেড মাসুদ নামে। মাসুদের বাড়ি ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘‘মাসুদ একজন চিহ্নিত ছিনতাইকারী। সাত বছর ধরে সে এভাবে ছিনতাই করে আসছে। তবে তার ছিনতাইয়ের ধরন ভিন্ন। তার একমাত্র টার্গেট এটিএম বুথফেরত মানুষ। কেউ এটিএম বুথ থেকে টাকা তুলে ফেরার সময় সেই ব্যক্তির পিছু নেয় মাসুদ। এরপর সুবিধাজনক স্থানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে অপ্রস্তুত করে ফেলে এবং এই সুযোগে ব্লেড দিয়ে ব্যাগ অথবা প্যান্টের পকেট কেটে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।”

জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, পুরো কাজটি করতে তার সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় লাগে।

রবিবার দুপুর ১টার দিকে ব্যাংক থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তুলে অফিসে যাচ্ছিলেন অ্যাডভান্স পোল্ট্রি প্রতিষ্ঠানের কর্মচারী ইছাহাক আলী। তাকে এটিএম বুথ থেকে অনুসরণ করছিল মাসুদ। রাজলক্ষ্মী ওভারব্রিজে যাওয়ার পর মানুষের ভিড়ে ইছাহাককে ধাক্কা দেয় মাসুদ। এতে তার সন্দেহ হয়। ফিরেই দেখেন তার ব্যাগ ব্লেডে কাটা। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার করলে সেখানে থাকা টহল পুলিশ মাসুদকে ধরে ফেলে এবং ছিনতাইয়ের ৪ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে।

ব্লেড মাসুদের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ছোট বোনের প্রেমিকের ছুরিতে বড় বোনের প্রেমিক খুন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

May 19, 2026, 11:21 PM Asia/Dhaka
গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

May 18, 2026, 6:58 AM Asia/Dhaka
Latest News
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবির অভিযানে ২০০ ইয়াবাসহ বাবা–ছেলে গ্রেপ্তার

দখলমুক্ত খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা : স্বস্তির আড়ালে পুনর্দখলের শঙ্কা

মিরপুরে ১৩ ধর্ষণ

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

উদ্ধার

টেকনাফের মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

শিশু

কুমিল্লার মুরাদনগরে শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মামার পায়ের রগ কাটা

কোকেন

রাজধানীতে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি তেল উদ্ধার

২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp