Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি অ্যাপসের মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, নিয়ন্ত্রণ দুবাই বসে
অপরাধ-দুর্নীতি

অ্যাপসের মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, নিয়ন্ত্রণ দুবাই বসে

By Saiful IslamMarch 29, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে একটি চক্রের বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকা পাচারের অভিযোগ তুলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অ্যাপসের মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, নিয়ন্ত্রণ দুবাই বসে

Advertisement

গতকাল বুধবার (২৭ মার্চ) রাতে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। সিআইডির দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে জেট রোবটিক নামের একটি বিশেষ অ্যাপস ব্যবহার করে প্রায় ৪০০ কোটি টাকা পাচার করা হয়। এ কাজে তারা বিকাশের ১৫০টি এজেন্ট সিম ব্যবহার করে। তবে এসব কাজ দুবাই বসে নিয়ন্ত্রণ করা হয়।

আজ বৃহস্পতিবার মালিবাগ সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিম আহেমেদ, ফজলে রাব্বি সুমন, কামরুজ্জামান, জহির উদ্দিন ও খায়রুল ইসলাম পিয়াস। তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল, ১৮টি সিম কার্ড, একটি ল্যাপটপ, ছয়টি মডেম ও নগদ ২৮ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী মিয়া বলেন, এই ডিজিটাল হুন্ডি চক্রটির হোতা শহিদুল ইসলাম মামুন। তিনি ২০২০ সাল থেকে দুবাই অবস্থান করছেন। সেখানে মামুনসহ পাঁচজন জেট রোবটিক অ্যাপসের নিয়ন্ত্রক। তাঁরা মালয়েশিয়ান একজন সফটওয়্যার ডেভেলপারের মাধ্যমে তৈরি করা অ্যাপসটিকে কাস্টমাইজ করে নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। চট্টগ্রামের তাসমিয়া অ্যাসোসিয়েট নামে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের এজেন্ট সিমগুলো বাংলাদেশে থাকলেও মূলত সেগুলোর নিয়ন্ত্রণ করা হয়ে থাকে দুবাই থেকে। দুবাই থেকে তাঁরা বাংলাদেশের নগদ, বিকাশসহ বিভিন্ন এমএফএস সার্ভিসে ক্যাশ ইনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।

সিআইডি প্রধান বলেন, এই হুন্ডির কাজে তারা বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। সংগ্রহকৃত অর্থ কোন নম্বরে বা কোন ব্যাংক হিসাবে পাঠাতে হবে, সেটা নিশ্চিত হয়। তখন বাংলাদেশ থেকে সংগ্রহ করা এজেন্ট সিম থেকে অ্যাপস ব্যবহার করে প্রবাসীদের আত্মীয়দের নম্বরে টাকা পাঠিয়ে দেয়।

চট্টগ্রামের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস তাসমিয়া অ্যাসোসিয়েটস যে ভাড়ায় এজেন্ট সিম ব্যবহারে বিকাশ দায় এড়াতে পারে কি না—জানতে চাইলে পুলিশের এ অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘অবশ্যই বিকাশ দায় এড়াতে পারে না। বিকাশের এজেন্ট সিম, শুধু অ্যাজেন্টরাই পাবেন, যারা ভেরিফাইড শুধু বিকাশের নয়, বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস তাসমিয়া অ্যাসোসিয়েটসেরও ভেরিফাইড। যদি তারা এজেন্টদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার দায়-দায়িত্ব তাদের ওপর বর্তায়। আমরা তাসমিয়ার মালিককেও তুলে এনেছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্য পেলাম এককথায় তা ভয়াবহ।’

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে মোহাম্মদ আলী বলেন, যেসব এজেন্ট তাঁদের লিমিট টার্গেট পূরণ করতে পারে না, তাঁদের ছাঁটাই বা বাদ দিয়ে দেওয়া হয়। ছাঁটাইকৃত এজেন্ট সিম এই জেট রোবোটিক অ্যাপসে ভাড়া দেওয়া হয় একটা নির্ধারিত সময় পর্যন্ত। ডিস্ট্রিবিউশন হাউস তাসমিয়ার এসও (সেলস অফিসার) ও ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) তাঁরা পারসেন্টের পেতেন। এই কারণে এটা খুব গোপনভাবেই চলছিল। এটা যেহেতু এখন ধরা পড়েছে সিআইডির জালে, সে জন্য এটার কার্যক্রম যাতে বন্ধ হয়ে যায়—সে জন্য বিটিআরসিকেও জানিয়ে এটা ব্লক করা হয়।

অ্যাপসের মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, নিয়ন্ত্রণ দুবাই বসে
উদ্ধারকৃত টাকা, সিম কার্ড, ল্যাপটপ ও মডেম। ছবি: সংগৃহীত

নতুন নতুন অ্যাপসের মাধ্যমে নতুন কৌশলে এই ধরনের ডিজিটাল হুন্ডি কার্যক্রম চলতে পারে উল্লেখ করে সিআইডির প্রধান বলেন, এ ধরনের কার্যক্রম রোধে সিআইডিসহ সব দায়িত্বরত প্রতিষ্ঠানকে ইন্টেলিজেন্স, মনিটরিং আরও বাড়াতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa