
জবানবন্দি রেকর্ডের আগে আদালতে দেওয়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে সকাল স্বীকার করেছে যে ছাত্রলীগের অন্যদের সঙ্গে সে আবরারকে প্রহার করেছে যাতে তার মৃ’ত্যু হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান।
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



