Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম গ্রহণের ৪০ বছর পর প্রথমবারের মতো হজে গিয়ে আমেরিকান নারীর কান্না
ধর্ম

ইসলাম গ্রহণের ৪০ বছর পর প্রথমবারের মতো হজে গিয়ে আমেরিকান নারীর কান্না

By Sibbir OsmanJuly 19, 2021Updated:July 19, 20212 Mins Read

ইসলাম গ্রহণের ৪০ বছর পর প্রথমবারের মতো হজে গিয়ে আমেরিকান নারীর কান্না

Advertisement
ধর্ম ডেস্ক: করোনাকালে দ্বিতীয় বারের মতো ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। মাত্র ১০ দিন অনলাইন আবেদনের সুযোগে সাড়ে পাঁচ লাখের বেশি লোক হজের জন্য আবেদন করেছেন। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে যারা ইতিপূর্বে কখনো হজ পালনের সুযোগ পাননি তাদেরকে এবারের হজের জন্য নির্বাচন করা হয়।

তেমনি একজন সৌভাগ্যবান নারী হলেন আমেরিকান বংশোদ্ভূত সৌদি নিবাসী নওমুসলিম আমিরাহ উইলসন। তিনি দীর্ঘ ৪০ বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু নানা কারণে এতদিন যাবত হজ পালনের সুযোগ পাননি। করোনাকালে হজ পালন করতে পেরে আনন্দ-উচ্ছ্বাসে কান্না করে ফেলেন।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও সাক্ষাতকারে আমিরাহ বলেন, ‘করোনাকালে মাত্র ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। আমিও তাদের মধ্যে হতে পারব এই আশা ছিল না আমার। কিন্তু নিবন্ধনের পর নির্বাচিত হওয়ার মেসেজ দেখতে আমার স্বামীকে বার বার এর সত্যতা যাচাইয়ের জন্য বলেছি।’

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমিরাহ বলেন, ‘মহান আল্লাহর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে হজ পালনের সুযোগ দিয়েছেন। গত দেড় বছর যাবত আমি সৌদিতে অবস্থান করছি। তাই আমি মহাসৌভাগ্যবানও বটে। ইসলাম গ্রহণের দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম আমি হজ পালন করছি। বিষয়টি আমার খুবই বিস্ময় ও আনন্দের।’

আমিরাহ আরো জানান, ‘আমি একটি খাতা রেখেছি। তাতে হজের সময়ের পঠিত দোয়াগুলো লিখে রাখছি। হজের পবিত্র স্থানগুলোতে দোয়াগুলো পাঠ করব। মহান আল্লাহর গুরুত্বপূর্ণ এ বিধান পালন সুযোগ পেয়ে সত্যি আমি অভিভূত।’

করোনা সংক্রমণ রোধে এবার সৌদিতে অবস্থানরত ১৫০ টি দেশের মাত্র ৬০ হাজার নাগরিক অংশ পালন করেছেন। গত বছর করোনা মহামারি প্রাদুর্ভাবের পর মাত্র ১০ হাজার মুসলিম হজ পালন করেছেন। অথচ সর্বশেষ ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২৫ লাখের বেশি মুসলিম হজ পালন করেছেন।

كلمات رُسمت بالمشاعرِ والدموع..
الحاجة أميرة ويلسون من الولايات المتحدة 🇺🇸 تحكي قصة الأربعين عام!#حج1442#بسلام_آمنين pic.twitter.com/IGNYWxR1vW

— وزارة الحج والعمرة (@HajMinistry) July 18, 2021

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa