Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি এক মাসে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
অপরাধ-দুর্নীতি

এক মাসে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

By ABM MannanMarch 2, 2023Updated:March 2, 20232 Mins Read

এক মাসে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Advertisement
জুমবাংলা ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২০ কোটি ৯৩ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৬৩০ গ্রাম রূপা, ১,২৯,৩৫৬টি কসমেটিক্স সামগ্রী, ১৫,২৩২টি ইমিটেশন গহনা, ৯,৭৩৮টি শাড়ী, ২,৬০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,৩২২টি তৈরী পোষাক, ৩,০৪০ ঘনফুট কাঠ, ৮,১৩৬ কেজি চা পাতা, ৬৫,৮০০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১১৫ কেজি কারেন্ট জাল, ২৪৩ প্যাকেট কীটনাশক, ৬৬৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৪টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ১৬টি সিএনজি/ইজিবাইক এবং ৪৭টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১টি এসএমজি, ১টি রিভলভার, ১টি রাইফেল, ৪টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৮,৩১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৪২৯ গ্রাম হেরোইন, ১৯,৫৮৭ বোতল ফেনসিডিল, ১৮,১৬৭ বোতল বিদেশী মদ, ৪,৩১৬ ক্যান বিয়ার, ২,২৭১ কেজি গাঁজা, ১,৪৩,২২৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৪,৮১৩টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,১৬৫টি ইস্কাফ সিরাপ, ২,৫১৯ বোতল এমকেডিল/কফিডিল, ২,৪৩,০৭১ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১,৭১০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৭,৫২৯টি অন্যান্য ট্যাবলেট। এছাড়াও গত ফেব্রুয়ারি ২০২৩ মাসে অভিযান চালিয়ে ২৬০ একর জমিতে চাষকৃত পপিক্ষেত ধ্বংস করা হয়েছে।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    June 13, 2026
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    June 11, 2026
    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    June 10, 2026

    Latest News

    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

    গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

    পুলিশ

    বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa