
সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবল দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের অংশ নেয়ার সুযোগ দেয়া হতে পারে।
এর আগে গত বছরও করোনা মহামারির মধ্যে নিজ দেশের সীমিতসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হজ। স্বাভাবিক সময়ে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। রমজানসহ সারা বছর ওমরায় অংশগ্রহণ করেন লাখ লাখ মুসলিম। তবে করোনা মহামারির কারণে হজ ও ওমরা সীমিত করা হয়েছে। দীর্ঘদিন পর ওমরা ভিসা চালু করলেও রয়েছে অনেক বিধিনিষেধ। এছাড়া সব দেশকে এখনো ওমরার ভিসা দেয়া হচ্ছে না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী, দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা। তবে করোনা মহামারি তাদের সেই পরিকল্পনা অনেকটা ভণ্ডুল করে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



