Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম এবারের পূজোয় কাচের দুর্গা একপলক দেখতে মানুষের ভিড়
ধর্ম হিন্দু

এবারের পূজোয় কাচের দুর্গা একপলক দেখতে মানুষের ভিড়

By Protik HossainOctober 6, 2019Updated:October 6, 20192 Mins Read

101634durga3

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাধারণত মাটি দিয়েই দুর্গা প্রতিমা গড়া হয়। কিন্তু মৌলভীবাজার শহরে তৈরি করা হয়েছে কাচের দুর্গা প্রতিমা। আবাহন পূজা পর্ষদের উদ্যোগে চাঁদনীঘাট মনু সেতুর কাছে মণ্ডপ তৈরি করে ২০ ফুট উঁচু প্রতিমাটি বানানো হয়েছে। ব্যতিক্রমী এ প্রতিমা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ এসে ভিড় করছে মণ্ডপে। দেশে এটিই প্রথম কাচের দুর্গা প্রতিমা বলে জানান উদ্যোক্তারা।

আবাহন পূজা পর্ষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূজার সব কার্যক্রম গত শুক্রবার থেকে শুরু হয়েছে। এত দিন প্রতিমাটি আড়ালে থাকলেও শুক্রবার পর্দা খুলে দেওয়া হয়। পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার কর্মকাণ্ড।

গতকাল শনিবার সন্ধ্যায় মনু সেতুর কাছে আবাহনের পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, যথারীতি মাটির তৈরি দুর্গা প্রতিমা রয়েছে। পাশাপাশি ২০ ফুট উঁচু কাচের দুর্গা প্রতিমা রাখা হয়েছে।

আবাহন পূজা পর্ষদের সম্পাদক পুলকেশ কর জানান, কাচের প্রতিমাটি নির্মাণে প্রায় ৫০০ ফুট কাচ লেগেছে। এতে চট্টগ্রাম থেকে আনা রুপালি, সোনালি ও কফি রঙের কাচ রয়েছে। প্রায় ছয় লাখ টাকার কাচ ব্যবহার করা হয়েছে। আর প্রতিমা নির্মাণের কারিগর এসেছিলেন রাজবাড়ী থেকে। তিনি বলেন, ‘আমরা প্রতিবছর ভিন্ন রকমের কিছু করতে চাই। এ থেকেই ২০ ফুট উচ্চতার কাচের প্রতিমা নির্মাণ। এটা শুধু মৌলভীবাজারেই না, সারা দেশেই প্রথম কাচের দুর্গা প্রতিমা। কাচ দিয়ে শুধু অসুর ও দুর্গাকে বানানো হয়েছে। এই কাচের প্রতিমাতে পূজা হচ্ছে না। পূজা হচ্ছে মাটি দিয়ে তৈরি প্রতিমাতে।’ প্রতিমা নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে থাকা রাজীব দত্ত জানান, কাচের প্রতিমা নির্মাণে প্রায় দুই মাস সময় লেগেছে।

ফরেস্ট অফিস সড়কের শৈলেন রায় রাখাল ও ক্লাব রোড এলাকার শুভাময় রায় জানান, দর্শক আকর্ষণের জন্য কাচের প্রতিমাটি স্থাপন করা হয়েছে।

জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মুন্না রায় জানান, এ বছর মৌলভীবাজার জেলায় এক হাজার দুটি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ৮৬৪টি সর্বজনীন, বাকিগুলো ব্যক্তি উদ্যোগে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa