
জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে পবিত্র মক্কায় মসজিদুল হারামে জোহরের নামাজ আদায় করতে আসলে নামাজ শেষে সঙ্গে থাকা মোয়াল্লেম ও সহকারীদের এবং নিজ হোটেলের ঠিকানা হারিয়ে মোছাদা খাতুন একপাশে বসে বসে কাঁদতে থাকেন। এসময় তার সাহায্যে এগিয়ে আসেন মক্কা প্রবাসী সৈয়দ ফোরকান আহমেদ। বর্তমানে মোছাদা খাতুনকে নিজেরকাছেই রেখেছেন তিনি।
মোছাদা খাতুন জানিয়েছেন, তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের (কেরানিহাটের উত্তর-পূর্ব পাশে) বরিনা পাড়া নিবাসী মুহাম্মদ ইছাহাক মিয়ার সহধর্মিণী ও কেরানিহাট আল-ঈশান হোটেলের মালিক মাহাবুব সওদাগরের মা। আত্মীয় স্বজনদের 0500213128 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মোছাদা খাতুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



