Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম কাঠে খোদাই করা বিশ্বের দীর্ঘতম কুরআন
ইসলাম ধর্ম

কাঠে খোদাই করা বিশ্বের দীর্ঘতম কুরআন

By Saiful IslamJanuary 23, 20202 Mins Read

কাঠে খোদাই করা বিশ্বের দীর্ঘতম কুরআন

Advertisement
ধর্ম ডেস্ক : বিশ্বের বৃহত্তম সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গ-তে কাঠে খোদাই করে তৈরি করা হয়েছে পবিত্র কুরআনুল কারিমের এক পাণ্ডুলিপি। এটি বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের পাণ্ডুলিপি। কুরআনুল কারিমের এ পাণ্ডলিপিটির নাম রাখা হয়েছে ‘কুরআনুল আকবর’।

বিশ্বের প্রসিদ্ধ লিপিকর্মী, শিল্পকর্মী, আর্টিস্ট ও শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে ২০০২ সালে এহসানিয়া ইসলামিয়া মাদরাসার তত্ত্বাবধানে কাঠের ওপর খোদাই করে কুরআন লেখার কাজটি শুরু করা হয়।

‘ট্যাম্পু’ নামের এক ধরণের বিশেষ কাঠের ওপর লেখা হয়েছে এ কুরআন। এ কাঠটিতে উইপোকা কিংবা ঘূণ-এর আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া এ কাঠটি পানি শোষণেও বিশেষ ক্ষমতা সম্পন্ন ও নিরাপদ।
কাঠের ওপর খোদাই করে লেখা এ কুরআনুল কারিমের পুরো পাণ্ডুলিপি এখনো শেষ হয়নি। কুরআনুল কারিমের ১৬ থেকে ৩০তম পারা পর্যন্ত মোট ১৫ পারা লেখা সম্পন্ন হয়েছে। ৭ বছরের অক্লান্ত পরিশ্রমে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে এতে। বাকি ১৫ পারা লেখার প্রস্তুতি চলছে।
কাঠে খোদাই করা বিশ্বের দীর্ঘতম কুরআন
১৫ পারা (১৬-৩০) কুরআন লেখার কাজে ব্যবহৃত কাঠের পুরোত্ব ছিল ২.৫৯ মিটার লম্বায় ১৭৭ সেন্টিমিটার এবং ১৪০ সেন্টিমিটার প্রস্থ। ৩১৫টি কাঠের তক্তার উভয় পিঠেই লেখা হয়েছে। এতে ৫ তলা ভবনের সমতুল্য আকার ধারণ করেছে পাণ্ডুলিপিটি।

কুরআনের পাণ্ডুলিপি তৈরিতে বাদামি রঙের ‘ট্যাম্পু’ কাঠের তক্তার মাঝখানে লেখা হয়েছে কুরআনের আয়াত। কাঠের চার পাশে বিভিন্ন নকশা ও দোয়া লেখা হয়েছে।
২০১২ সালের ৩০ জানুয়ারি ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনো আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসির নেতৃবৃন্দদের নিয়ে বিশ্বের দীর্ঘতম কাঠে খোদাই করা কুরআনের এ পাণ্ডুলিটির উদ্বোধন করেন।

কাঠের ওপর খোদাই করা কুরআনের এ ১৫ পারার দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে কুরআনের খোদাইকৃত অংশগুলো দর্শনার্থীদের জন্য পালেম্বঙ্গ গ্র্যান্ড মসজিদের সামনে স্থাপন করা হয়েছে।
কাঠে খোদাই করা বিশ্বের দীর্ঘতম কুরআন
উল্লেখ্য যে, এশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝে ১ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ও বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। এ দেশটিতে ৩০০টি স্থানীয় ভাষা রয়েছে। বৈচিত্রপূর্ণ জাতিগোষ্ঠীর বসবাসও রয়েছে এ দ্বীপ রাষ্ট্রটিতে।

পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘ কাঠের ওপর খোদাই করা কুরআনের ১৫ পারার পাণ্ডুলিপিটি দেখতে প্রতি বছরই হাজার হাজার দর্শক ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গে জড়ো হয়।

‘কুরআনুল আকবার’ নামে প্রসিদ্ধ বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন দেখতে প্রতি বছর হাজার হাজার দর্শক ইন্দোনেশিয়ার ‘পালেম্বঙ্গ’তে জড়ো হয়।

অনেক পরিশ্রমের ফসল কাঠের ওপর খোদাই করা ‘কুরআনুল আকবর’ বিশ্বের দীর্ঘ কুরআন। নিঃসন্দেহে এটি ইসলাম ও মুসলমানদের ধর্মীয় ভাব-গাম্ভীর্যকে বৃদ্ধি করবে। মুসলিম উম্মাহ তা স্বচক্ষে দেখে তাদের ধর্মীয় চিন্তাচেতনা ও ঈমানকে বহুগুণে বৃদ্ধি করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa