Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি কাস্টমার কেয়ার থেকে ম্যানেজার বলছি, এরপরই টাকা উধাও
অপরাধ-দুর্নীতি

কাস্টমার কেয়ার থেকে ম্যানেজার বলছি, এরপরই টাকা উধাও

By iNews DeskOct 25, 2019, 5:01 PM Asia/DhakaUpdated:Oct 25, 2019, 5:01 PM Asia/Dhaka3 Mins Read
customer care
প্রতীকী ছবি
Advertisement

কাস্টমার কেয়ার থেকে ম্যানেজার বলছি-এমন পরিচয়ে ফোন করে তথ্য নিয়ে গেল। এরপর বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও! বিভিন্ন সময় এ ধরণের অভিযোগ করেন অনেক ভুক্তভোগী। অথচ একটু সচেতন হলেই এ ধরণের প্রতারকদের হাত থেকে বাঁচা যায়।

জানা যায়, প্রথমে নানা পন্থা অবলম্বন আর মিথ্যা তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টধারীর তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। এরপর অ্যাকাউন্টে থাকা টাকা উঠিয়ে নেয় তারা। তবে গ্রাহক যদি নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য কাউকে শেয়ার না করেন তাহলে এ ধরণের প্রতারণা থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, সম্প্রতি বিকাশ অ্যাপসের মাধ্যমে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে আমরা গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতারণার কাজটি করে থাকে।

তিনি বলেন, বিকাশ করার জন্য প্রতারকদের প্রথম গ্রুপ দোকানে গিয়ে কৌশলে এন্টি খাতার ছবি তোলে বা ভিডিও করে। এরপর খাতার এসব তথ্য দ্বিতীয় গ্রুপকে দেয়। তারা খাতায় লেখা থাকা নাম্বারে ফোন করে। এরপর বলে, আমি বিকাশের দোকানদার, আপনার নাম্বারে ভুলে দুইবার টাকা চলে গেছে। এটা বিশ্বাস করানোর জন্য কল দেয়ার আগেই বিকাশ থেকে টাকা পাঠানোর মেসেজ সংশোধন করে এমাউন্ট ঠিক রেখে একটা ভুয়া মেসেজ দেয়।
কিছু যাচাই না করেই সহজ-সরল অনেক মানুষ টাকা পাঠিয়ে দেয় জানিয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আর যদি তিনি ব্যালেন্স যাচাই করে দুইবার টাকা আসেনি বলেন, প্রতারকরা তখন হুমকি দেয় তাকে। তারা বলেন, টাকা না দিলে তিনি তার বিরুদ্ধে বিকাশ কাস্টমার কেয়ারে অভিযোগ করবেন, যার ফলে বিকাশে লেনদেন বন্ধও হয়ে যেতে পারে।

এই হুমকি দিয়েও যদি কাজ না হয় তখন প্রতারক একটি অ্যাপস থেকে ফোন করে। এরপর বলেন, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে। এরপর গ্রাহককে জিজ্ঞাসা করা হয়, আপনি কি এই অ্যাকাউন্ট আবার চালু করতে চান? গ্রাহক হ্যা বললে বিকাশ অ্যাপস থেকে ভুয়া একটা ভেরিফিকেশন কোড পাঠায় প্রতারকরা।

এরপর প্রতারকরা জানতে চায়, আপনি কি আগের পিন নাম্বার রাখতে চান? যদি গ্রাহক হ্যাঁ বলেন তবেই ফাঁদে পা দেন তিনি। তারপর সুন্দর করে জিজ্ঞাসা করা হয়, পিন নাম্বারটি কত সংখ্যার ছিল কিংবা কি ছিল? যদি গ্রাহক সরল মনে পিন নাম্বারটির পুরো বা কিছু সংখ্যা বলেন তাহলেই তথ্য পেয়ে যায় প্রতারকরা। এরপর অ্যাকাউন্টে যত টাকা থাকে তা নিয়ে নেয় তারা, বলেন ইলিয়াছ হোসেন।

এসময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, কোনো অবস্থাতেই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কাউকে বলা যাবে না। একমাত্র সচেতনতাই হলো এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায়।
এ বিষয়ে বিকাশের ওয়েবসাইটে বলা হয়, সিন্দুকের চাবি যেমন আপনি কাউকে দেন না, তেমনি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কিংবা অ্যাপ ভেরিফিকেশন কোড কখনোই কাউকে দিবেন না। অন্যথায় আপনার টাকা ঝুঁকিতে পড়ে যাবে। মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার কিংবা ভেরিফিকেশন কোড জানতে চাইবে না

এতে আরও বলা হয়, আপনি লোভ, ভয় অথবা ভুল বিশ্বাসের উপর ভিত্তি করে মোবাইলে অপরিচিত কাউকে নিজের টাকা বিকাশ করবেন না। তথ্য যাচাই করতে নিজের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন এবং যেকোন অনিশ্চয়তা এড়াতে কল করুন বিকাশ হেল্পলাইন (১৬২৪৭) নাম্বারে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

May 19, 2026, 11:21 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবির অভিযানে ২০০ ইয়াবাসহ বাবা–ছেলে গ্রেপ্তার

দখলমুক্ত খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা : স্বস্তির আড়ালে পুনর্দখলের শঙ্কা

মিরপুরে ১৩ ধর্ষণ

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

উদ্ধার

টেকনাফের মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

শিশু

কুমিল্লার মুরাদনগরে শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মামার পায়ের রগ কাটা

কোকেন

রাজধানীতে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp