Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম কিয়ামতের দিন যাদের প্রতি আল্লাহ দৃষ্টি দেবেন না ও কথা বলবেন না
ইসলাম ধর্ম

কিয়ামতের দিন যাদের প্রতি আল্লাহ দৃষ্টি দেবেন না ও কথা বলবেন না

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 15, 20232 Mins Read

লাইফস্টাইল ডেস্ক : বিক্রেতারা নিজেদের পণ্য বিক্রি করতে নানা কৌশল অবলম্বন করেন। এরমধ্যে একটি হচ্ছে নিজের পণ্যের প্রচারে ক্রেতাদের কাছে মিথ্যা শপথ করেন বিক্রেতা বা ব্যবসায়ী।

কিয়ামতের দিন যাদের প্রতি আল্লাহ দৃষ্টি দেবেন না ও কথা বলবেন না

Advertisement

পণ্যের গুণগত মান বাড়িয়ে বলেন, দোষ-ত্রুটি প্রকাশ করেন না তারা। পণ্যকে আকর্ষণীয় করতে নানান ছলের আশ্রয় নেন ব্যবসায়ীরা।

এরূপ মিথ্যা শপথকারী ও কসমকারী ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।

হাদিস বলছে, কেনা-বেচায় মিথ্যা কসম অত্যন্ত ঘৃণিত কাজ। মিথ্যা বলে কেনাবেচা করা হারাম। তাই মিথ্যা কসম পরিহার করা উচিত।

এ বিষয়ে তিরমিজি শরিফের ১২১১ নম্বর হাদিসে স্পষ্ট হয়েছে।

এতে বলা হয়েছে, মিথ্যা কসমকারী ব্যবসায়ীর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দেবেন না এবং তাদের পবিত্রও করবেন না। আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ’

এ কথা শুনে আল্লাহর রাসুলকে (সা.) সাহাবী আবু জার (রা.)  জিজ্ঞেস করেন, হে রাসুল, আমাদের জানান, কারা ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত?

রাসুল বলেন, টাখনুর নিচে কাপড় পরিধানকারী, উপকার করে খোঁটা প্রদানকারী এবং ওই ব্যবসায়ী যে মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করে। (তিরমিজি, হাদিস : ১২১১)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ব্যবসায় বেশি কসম খাওয়া থেকে বিরত থাকো। এর দ্বারা পণ্য বিক্রি বেশি হয়, কিন্তু বরকত কমে যায়। (মুসলিম, হাদিস : ৪০১৮)

আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, কসম খেলে সম্পদের কাটতি বাড়ে, কিন্তু বরকত কমে যায়। (আবু দাউদ, হাদিস : ৩৩০২)

ইসলামি অর্থনীতির বিধান অনুযায়ী, পণ্যের সব অবস্থা (দোষ-ত্রুটি থাকলে তাসহ) ক্রেতাকে খুলে বলতে হবে, অন্যথায় বিক্রি শুদ্ধ হবে না এবং ক্রেতার তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। পণ্যের দোষ না বলে ধোঁকা দিয়ে বিক্রি করা হারাম। বিক্রেতা পণ্যের যে গুণ-বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন পরে তার বিপরীত প্রমাণিত হলে, যেমন—বলেছিল রং পাকা বা অমুক কম্পানির অথচ তা মিথ্যা প্রমাণিত হয়। এ ক্ষেত্রে ক্রেতা সেটা ফেরত দেওয়ার অধিকার রাখে।

বিক্রীত পণ্যের কোনো দোষ প্রকাশ পেলে  ক্রেতার তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। যদি বিক্রেতা দোষ-ত্রুটি বলার পরও ক্রেতা সেই পণ্য কেনেন তবে ওই দোষ-ত্রুটির কারণে পণ্য ফেরত দেওয়ার অধিকার থাকবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

জুন 21, 2026
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026

Latest News

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa