Advertisement
মুফতি জাকারিয়া হারুন : ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের সব সমস্যার সুষ্ঠু সমাধান রয়েছে। পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। নামাজ পবিত্রতার ওপর নির্ভরশীল। পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আর পবিত্রতার গুরুত্বপূর্ণ দুটি দিক হচ্ছে- অজু ও গোসল।

গোসল আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো ধৌত করা। ইসলামি শরিয়তের পরিভাষায় গোসল অর্থ হলো, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পূর্ণ শরীর ধৌত করা।

মহান আল্লাহ বলেন, وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا অর্থ: তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও। (সুরা মায়েদা: ৬)

গোসল করার পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে নতুন করে অজু করতেন না। (তিরমিজি: ১০৭)

এ থেকে বোঝা যায়, গোসলের পর অজু করতে হবে না। কারণ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়। গোসলের পর অজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না।

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গোসল অপেক্ষা কোন অজু ব্যাপকতর? (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৭৪৮) অর্থাৎ গোসলের মধ্যে পূর্ণ শরীর ধোয়া হয়। আর অজুর মধ্যে নির্দিষ্ট অঙ্গ ধোয়া হয়। তাহলে গোসল অজুর চেয়ে ব্যাপক।

মূলত গোসল করার পর অজু করার কোনো বিধান ইসলামে নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেয়া ফরজ এবং পরিপূর্ণ অজু করে নেয়া সুন্নত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মোস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করার প্রয়োজন নেই। (বুখারি: ২৪৮; বাহরুর রায়েক: ০১/৯৪; আদ্দুররুল মুহতার: ০১/৩২৩)

জিলহজ মাসের প্রথম ১০ দিন যে আমল করবেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.