৭ লাখ টাকার স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিলো চোর

আন্তর্জাতিক ডেস্ক : চু রি র মাল তাও আবার মূল্যবান স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে চো র। এমন ঘটনা কালেভদ্রে নেই বললেই চলে।

চুরি যাওয়া ৭ লাখ টাকার স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিলো চোর

অথচ অবাক করার মতো বিরল এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি চুঁচুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত করতেই চো র ওই বাড়িতে মূল্যবান স্বর্ণালংকার ফেরত দিয়ে গেছে।

সপ্তাহ খানেক আগে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার চু রি হয় বৃদ্ধা শোভনা লাহিড়ির বাড়ি থেকে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধা। তদন্ত শুরু করার পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চুরির সামগ্রী ফেরত দিয়ে যায় চো র! এমন কাণ্ডে অবাক ওই এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, হুগলি চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে গত ২০ ফেব্রুয়ারি চুরি হয়। সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে শোভনার প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার চু রি হয়। এ ঘটনায় চুঁচুড়া থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শোভনা বাড়ির নিচে তলার ঘরে থাকেন। দোতলার ঘরে থাকেন তার ছেলে দেবজিৎ, তার স্ত্রী এবং নাতি।

পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি চুঁচুড়ার স্বর্ণের দোকানগুলোতে খোঁজখবর শুরু করে। এর মধ্যেই শোভনা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুরি যাওয়া সব স্বর্ণালংকার একটি পুঁটুলিতে বাঁধা অবস্থায় কেউ ফেলে গেছে তার ঘরে। তাঁর দাবি, সকালে বাড়ির পরিচারিকা সুমনা দাস ঘর ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে পুঁটুলিটি দেখতে পান।

পৌরসভার সাবেক কাউন্সিলর সঞ্জীব মিত্র বলেন, চু রি র পর আমি দেবজিৎকে বলেছিলাম, চু রি র সামগ্রী ফিরে পাবেন। কারণ এর আগে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। তাতে চু রি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করতেই চু রি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। এবারও একই ঘটনা ঘটলো। চোর বুঝতে পেরেছে চো রা ই জিনিস হজম করা যাবে না।

বিশ্বের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.