Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম জুমআর দিনের যেসব কাজ সপ্তাহের গোনাহের কাফ্ফারা
ইসলাম ধর্ম

জুমআর দিনের যেসব কাজ সপ্তাহের গোনাহের কাফ্ফারা

By Shamim RezaOctober 18, 20192 Mins Read

jumma-mubarak-20171020114349

Advertisement
ধর্ম ডেস্ক : মুসলমানদের ইবাদতের জন্য নির্ধারিত দিন ইয়াওমুল জুমআ তথা শুক্রবার। এ দিন মুমিন মুসলমানের রয়েছে অনেক করণীয় কাজ। যারা এ দিনের করণীয়গুলো যথাযথ আদায় করবে তাদের জন্য রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা।

বিশেষ করে এ দিনের সহজ কিছু কাজের বর্ণনা দিয়েছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যা পালন করলে মুমিন মুসলমানের এক সপ্তাহের গোনাহের কাফ্ফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে পরবর্তী ১০ দিনের গোনাহ থেকে হেফাজত করবেন। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি ও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি থাকলে ব্যবহার করবে এবং জুমআর নামাজ আদায়ে মসজিদের দিকে যাবে, (মসজিদে) লোকদের ঘাড় টপকাবে না (অথ্যাৎ যেখানে খালি জায়গা পাবে সেখানেই বসে যাবে) আর মহান আল্লাহর নির্ধারিত নামাজ আদায় করে ইমামের খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত নিরবতা পালন করবে। এটা তার জন্য এ জুমআ ও পরবর্তী জুমআর মধ্যবর্তী যাবতীয় গোনাহের কাফ্ফারা হয়ে যাবে।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরও ৩ দিনের গোনাহেরও কাফ্ফারা হবে। কেননা নেক কাজের সাওয়াব ১০ গুণ হয়।’ (আবু দাউদ, ইবনে খুযায়মা, মুসনাদে আহমদ, মুসতাদরেকে হাকেম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত-
> জুমআর দিন গোসল করা।
> উত্তম পোশাক পরা।
> সুগন্ধি ব্যবহার করা।
> জুমাআর নামাজের নিয়তে মসজিদের দিকে যাওয়া।
> মসজিদে গিয়ে কাউকে না টপকে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাওয়া।
> ইমামের খুতবা থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত নিরবতা পালন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। এক জুমআ থেকে পরবর্তী জুমআসহ ন্যূনতম ১০ দিনের গোনাহ থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa