Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম জুমআর দিনের যে কাজগুলোর ফজিলত ও মর্যাদা বেশি
ইসলাম ধর্ম

জুমআর দিনের যে কাজগুলোর ফজিলত ও মর্যাদা বেশি

By Shamim RezaSeptember 6, 20194 Mins Read

জুমআর দিনের যে কাজগুলোর ফজিলত ও মর্যাদা বেশি

Advertisement
ধর্ম ডেস্ক : মুসলমানদের সপ্তাহিক ইবাদতের দিন ইয়াওমুল জুমআ তথা শুক্রবার। এ দিন মুসলিম উম্মাহ জুমআর নামাজ আদায়ের জন্য নিজেদের আগে থেকেই প্রস্তুত করে নেয়। জুমআর দিন, আগেও ওপরে এমন কিছু কাজ রয়েছে যে গুলো মেনে চলা জরুরি। আর তাতে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত ও সাওয়াব।

মুসলিম উম্মাহ প্রত্যেক শুক্রবার জোহরের সময় জুমআর নামাজ আদায় করে থাকেন। জুমআর দিনের গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা লাভে যথাসময়ে এ কাজগুলো আদায় করা। আর তাহলো-

>> নখ-মোচ ও অযাচিত পশম কাটা
প্রত্যেক বৃহস্পতি কিংবা শুক্রবার জুমআর নামাজের আগে উভয় হাত-পা-এর নখ, মোচ, মাথর চুল (বড় হলে) বগল ও নাভীর নিচের অযাচিত লোকগুলো কেঁটে ফেলা।

>> সুরা কাহফ পড়া
জুমাআর দিন নামাজের আগে কিংবা পরে সুরা কাহফ তেলাওয়াত করা। এ নামাজ অনেক ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে-
– হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমআর দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত নূর হবে।

– হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে, সে আট দিন পর্যন্ত সব ধরণের ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জালও বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।

– অন্য বর্ণনায় এসেছে, ‘এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত তার সব গোনাহ মাফ হয়ে যাবে। তবে উল্লিখিত গোনাহ মাফ হওয়ার দ্বারা ছোট গোনাহ উদ্দেশ্য। কারণ ওলামায়ে কেরামের ঐকমত্য যে, কবিরা গোনাহ তওবাহ করা ছাড়া মাফ হয় না।’

>> দোয়া করা
জুমআর দিনের সুবর্ণ সুযোগ নষ্ট না করা। কেননা জুমআর দিন একটি সময় আছে যে সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এর মধ্যে অন্যতম সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়।

>> গোসল করা
জামআর নামাজের জন্য উত্তমরূপে গোসল করা। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে জুমআর নামাজ পড়বে সে যেন গোসল করে নেয়।

>> মেসওয়াক করা
জুমআর দিন নামাজের আগে উত্তমরূপে মেসওয়াক করা। অর্থাৎ জামআর নামাজের উদ্দেশ্যে একটু সময় নিয়ে মেসওয়াক করা। যাতে মুখ থেকে কোনো দুর্গন্ধ বের না হয়।

>> পরিচ্ছন্ন পোশাক পড়া
জামআর নামাজ পড়তে উত্তম ও পরিচ্ছন্ন জামা-কাপড় পরা। জামা-কাপড় পরিপাটি হওয়া।

>> সুগন্ধি ব্যবহার
জুমআর নামাজের উদ্দেশ্যে গোসল করে উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহকার করা।

>> মসজিদে যাওয়া
জুমআর দিন আগে আগে মসজিদে যাওয়া আবশ্যক। কেননা যে যত আগে মসজিদে যাবে তার জন্য রয়েছে তত বড় ফজিলত। যা উট কুরবানির সাওয়াব দিয়ে শুরু হয়। যার শেষ হয় একটি ডিস সাদকার সাওয়াব দিয়ে।

>> জুমআর নামাজ
যথাসময়ে জুমআর নামাজ আদায় করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘হে ঈমানদাররা! যখন জুমআর দিন নামাজের জন্য আহ্বান করা। তখন তোমরা ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর স্মরণে (দ্রুতগতিতে মসজিদের দিকে) ধাবিত হও।’

>> বেশি বেশি দরূদ পড়া
জুমআর দিন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূদ পড়া আবশ্যক। হাদিসে এসেছে-
হজরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের সবদিন অপেক্ষা জুমআর দিনটিই হলো শ্রেষ্ঠ। এ দিনে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই তাঁর মৃত্যু হয়েছে। এ দিনেই বিশ্ব ধ্বংসের জন্য শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং এ দিনের পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুঁক দেয়া হবে। আর এ দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ কর।

তোমাদের দরূদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দরূদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, ‌আল্লাহ তাআলা নবিদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, বায়হাকি)

>> মসজিদে হেঁটে যাওয়া
জুমআর দিন মসজিদে হেঁটে হেঁটে যাওয়া। বাড়ি থেকে মসজিদের দূরত্ব যতবেশি মসজিদে গমনকারী ওই ব্যক্তির জন্য ততবেশি ফজিলত। কেননা মসজিদের দিকে প্রতিটি পদক্ষেপে বান্দার গোনাহ ক্ষমা করা হয় এবং পদমর্যাদা বৃদ্ধি করা হয়। হাদিসে এসেছে-
>> ইমামের খোতবা শোনা
জুমআর দিন গুরুত্বসহকারে ইমামের খোতবা শোনা জরুরি। ইমামের খোতবার সময় নিশ্চুপ থেকে খোতবা শোনার কথা বলেছেন বিশ্বনবি। এমনকি কোনো ব্যক্তি যেন অন্যের কথার বলার সময় তাকে ‘চুপ করুন’ শব্দও না বলে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিনের ফজিলত ও সাওয়াব লাভে উল্লেখিত কাজগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa