Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম দীর্ঘদিন পর ওমরাহ পালন করে হাজীদের উচ্ছ্বাস
ইসলাম ধর্ম

দীর্ঘদিন পর ওমরাহ পালন করে হাজীদের উচ্ছ্বাস

By Saiful IslamAugust 21, 20212 Mins Read

দীর্ঘদিন পর ওমরাহ পালন করে হাজীদের উচ্ছ্বাস

Advertisement
ধর্ম ডেস্ক : করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন পর ফের শুরু হয়েছে বিদেশিদের ওমরাহ পালন। দীর্ঘ বিরতির পর ওমরাহ পালনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন দেশ থেকে সৌদিতে আসা ওমরাহযাত্রীরা।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, গত ১৫ আগস্ট করোনা টিকার উভয় ডোজ নেওয়া প্রথম বিদেশি দলটি সৌদি এসে পৌঁছেছে। বিদেশি ওমরাহযাত্রীদের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফের স্বাভাবিক ওমরাহ পালন শুরু হয়।

যুক্তরাষ্ট্র থেকে ওমরাহ পালনে আসা ইশফাক ইকবাল আনন্দ প্রকাশ করে বলেন, ‌’ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের প্রচেষ্টা খুবই স্পষ্ট। করোনা রোধে পবিত্র স্থানগুলোতে আমরা অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করছি।’

আলজেরিয়ার ওমরাহযাত্রী আবদুল মাজিদ আল জাজায়েরি বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ সৌদি সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়ষ্কদের চলাচলের সেবা প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি জানান।

গত ১০ আগস্ট বিদেশিদের অনলাইনে ওমরার আবেদন শুরু হয়। এ সময় টিকা নেওয়া ১২-১৮ বছর বয়সীদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হয়। গত ১৩ আগস্ট নাইজেরিয়া থেকে আসা প্রথম দলকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানায় সৌদি কর্তৃপক্ষ।

মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ওমরাহ কার্যক্রমের ব্যবস্থা করে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতিমাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানানো হয়।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন দেশ থেকে ওমরাহযাত্রীরা সৌদি যাচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তারা ওমরাহ পালন, মসজিদুল হারাম, মসজিদে নববীতে নামাজ আদায় ও রওজা শরিফ জিয়ারতের সুযোগ পাবেন। তবে তাদের সৌদি সরকার স্বীকৃত করোনা টিকার কোনো একটির পুরো ডোজ গ্রহণ করতে হবে। টিকাগুলো হলো, এক. ফাইজার অ্যান্ড বায়োএনটেক। দুই. অ্যাস্ট্রাজেনেকা। তিন. মডার্না। চার. জনসন অ্যান্ড জনসন।

করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালন করেন। এ বছরও সৌদিতে অবস্থানরত প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
সূত্র : আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa