জুমবাংলা ডেস্ক : ফেসবুক লাইভে এসে এক নারীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শেরাটন হোটেলের সামনে নারীর ওড়না ধরে টান! ২ কনস্টেবল প্রত্যাহার
ছবি সংগৃহীত
Advertisement

ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে তার তার ওড়না ধরে টান দিয়েছেন ওই দুই পুলিশ সদস্য।

অভিযুক্তরা পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবল। তাদের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এসময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়।

ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে দেখা যায়নি।

প্রতিদিনের যে ৫ অভ্যাস বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.