জুমবাংলা ডেস্ক: আজ মঙ্গলবার পবিত্র হজ। সৌদি আরবের মক্কা নগরীর আরাফাত ময়দানে এদিন অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।

মক্কা

Advertisement

লাখ লাখ মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন মক্কায়। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র আরাফাতের ময়দান মুখরিত হচ্ছে। মঙ্গলবার আরাফাত দিবসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের মূল আনুষ্ঠানিকতা খুতবা এবং নামাজ আদায়ের মধ্যদিয়ে পালিত হবে। আরাফাতের এ দিনের আনুষ্ঠানিকতাকে বলা হয় মূল হজ।

রোববার এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর সোমবার রাতও হজযাত্রীরা পবিত্র মিনায় অতিবাহিত করেন।

এ বিষয়ে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারই (২০২৩ সালে) ইতিহাসের সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ। বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি কাবা ঘর প্রদক্ষিণ করেছেন।

এদিকে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফজরের নামাজের পর মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের কার্যক্রম শুরু করেন হাজিরা। আর আগামী ১২ জিলহজ এই আনুষ্ঠানিকতা শেষ হবে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে।

হজযাত্রীদের ভালোভাবে বিশ্রামের জন্য মিনা এলাকায় হাজার হাজার তাঁবু স্থাপন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজযাত্রীরা এখানে অবস্থানকালে সারারাত কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করছেন। হাজিরা মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন। ১২ জিলহজ শেষ হবে হজের আনুষ্ঠানিকতা জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে।

করোনা মহামারি হানা দেওয়ার পর এবার প্রথমবারের মতো সব ধরনের স্বাস্থ্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার এক সঙ্গে হজ করবেন ২৫ লাখের বেশি মানুষ। করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ; ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৯ হাজার। আর গত বছর হজ করার সুযোগ পেয়েছিলেন ১০ লাখ মানুষ।

বাংলাদেশি টাকায় আজকের (২৭ জুন ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google