Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি পুরো নয়তলা ভবনই ছিল সম্রাটের দখলে
অপরাধ-দুর্নীতি

পুরো নয়তলা ভবনই ছিল সম্রাটের দখলে

By Saiful Islamঅক্টোবর 7, 2019Updated:অক্টোবর 7, 20193 Mins Read

5

Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে র‌্যাবের হাতে সম্রাটের আটক হওয়ার পর রাজধানীর কাকরাইলস্থ নয় তলা ভূইয়া ট্রেড সেন্টার নিয়ে নগরবাসীর কৌতূহল ছিল তুঙ্গে। যেখানে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের অফিস ছাড়া আর কিছুই নেই। নির্মাণাধীন ওই ভবনের চতুর্থ তলাজুড়েই যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সম্রাটের অফিস।

রোববার সন্ধ্যায় র‍্যাবের অভিযানের সময় দেখা যায়, ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ছোট ছোট কার্যালয়। এছাড়াও ছিল সম্রাট ও তার সংগঠনের নেতাকর্মীদের ছবির ছড়াছড়ি। আর ষষ্ঠ তলার একটি কক্ষে পাওয়া যায় একটি বিশেষ ধরনের চেয়ার। অনেকটা রাজিকীয় সে চেয়ার সম্পর্কে কোনও ধারণা নেই বলেই জানিয়েছে র‍্যাব।

অন্যদিকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলার দক্ষিণের অংশটি নির্মাণাধীন। যেখানের ফ্লাটগুলোতে এখনও কোনও কাজই করা হয়নি। বিভিন্ন নির্মাণসামগ্রীর আবর্জনা পড়ে রয়েছে সেখানে।

এছাড়া ভবনের ছাদের দক্ষিণ দিকে তৈরি করা হয়েছে একটি মনোরম বাগান। যে বাগানটি সম্রাটই তৈরি করেছিলেন বলে জানা গেছে। যেখানে রয়েছে কলাগাছসহ বিভিন্ন ছোট ছোট গাছ। দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে একটি কৃত্রিম পাহাড়ি ঝর্ণাও।

ছাদের উত্তর পাশে দৃশ্যমান দারুণ একটি কক্ষ। যে কক্ষে রয়েছে একটি বেড, এটাচড বাথরুম। তার পাশে আরেকটি কক্ষে রাখা হয়েছে একটি টেবিল। বাগানের পূর্বপাশে একটি বড় হল রুমও দেখতে পাওয়া যায়।

রাজকীয় ওই ছাদে ওঠার সিঁড়িটাও কিন্তু একটু ভিন্ন। ভবনের পশ্চিম কোণে একটি সরু সাইজের সিঁড়ি দিয়ে ওই ছাদে উঠতে হয়। ছাদের এই পুরো আয়োজনকে ‘সম্রাটের বাংলো’ বলেই অভিহিত করেন অভিযান পরিচালনাকারী র‌্যাব সদস্যরা।

তবে কেবল ছাদই নয়, পুরো নয়তলা ভবনটাই ছিল সম্রাটের দখলে। সেখানে অন্য কারও বসবাস বা কারও অফিস করার জো ছিল না বলেই জানা গেছে। দিনের একটি বড় সময় এই অফিসে কাটাতেন সম্রাট। সেখানে তার অনুসারী যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে, আশরাফ ভূঁইয়া নামে এক ব্যক্তি নয় তলা ওই ভবনটির মালিক বলেই সাংবাদিকদের জানান রমনা থানার ওসি মাইনুল ইসলাম। তবে তার সম্পর্কে বিশেষ কোনও তথ্য দিতে পারেননি ওসি মাইনুল।

ওসি জানাতে না পারলেও নয়তলা ভবন সম্পর্কে জানা যায় সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী বক্তব্য থেকে। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, যে ফ্লোরে সম্রাটের অফিস সেটিই শুধু তার। কিন্তু ওই ভবনে ঢুকতে কড়া চেকের মধ্যে পড়তে হয় বলেই সেখানে আর কেউ উঠতে সাহস করেনি।

এদিকে, রোববার ভোর রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর দুপুরে সম্রাটকে নিয়ে ওই কার্যালয়ে অভিযানে যায় র‌্যাব। সাড়ে পাঁচ ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে ওই কার্যালয় থেকে সম্রাটকে নিয়ে বের হন র‌্যাব সদস্যরা। এসময় সম্রাটের অফিসে তল্লাশি চালিয়ে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ই’য়াবা, ১৯ বোতল বিদেশি ম’দ, দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করেছে র‌্যাব।

এছাড়াও দুটি বৈদ্যুতিক সরঞ্জাম ও দুটি লাঠি পাওয়া গেছে সেখানে। সেগুলো নির্যাতন করার কাজে ব্যবহার করা হত বলে ধারণা র‌্যাব কর্মকর্তাদের। অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানের সময় সম্রাটের বিরুদ্ধে ‘তিন ধরনের অপরাধের আলামত’ পেয়েছেন তারা। এর একটি বন্যপ্রাণী আইনে, বাকি দুটি মা’দক ও অ’স্ত্র আইনে।

ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মা’দক ও অ’স্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে আরও দুটো মামলা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সূত্র : একুশে টিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa