বিনোদন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ বজ্রকে আরবিতে বলা হয় ‘রাদ’। পবিত্র কোরআনুল কারিমে এ নামে একটি সূরা রয়েছে। এটি কোরআনের ১৩তম সূরা, যার আয়াত সংখ্যা ৪৩টি। আর-রাদ সূরাটি মদিনায় অবতীর্ণ।

বজ্রপাত

Advertisement

বজ্রপাতের কারণে প্রলয়ংকরী শব্দ হয়। কখনো কখনো কারো প্রাণ কেড়ে নেয়। কাউকে আবার অসুস্থ ও আহতও করে দেয়।

বজ্রপাত থেকে বাঁচার জন্য মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি পাঠ করা হলে ইনশাআল্লাহ! এ থেকে রক্ষা পাওয়া যাবে।

সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন- اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা, ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা, ওয়া আ-ফিনা-ক্বাবলা জা-লিকা’।

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন’। (তিরমিজি, হাদিস : ৩৪৫০)

বজ্রপাতের শব্দ শুনলে নবীজি (সা.) এই দোয়াও পড়তেন- আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল (সা.) বজ্রপাতের শব্দ শুনলেই পড়তেন- سُبْحَانَ الَّذِيْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ

উচ্চারণ: ‘সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রা‘অদু বিহামদিহি’।

অর্থ: ‘পবিত্র সে সত্তা, বজ্র সন্ত্রস্ত হয়ে যার প্রশংসা পাঠ করে’।

ইবনে আবি জাকারিয়া থেকে বর্ণিত অন্য রেওয়ায়েতে আছে, তিনি বলেন, বর্ণিত আছে, ‘যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে- سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’

অর্থ: ‘আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি’। , সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না’। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২৯২১৩)

দাম বাড়ল ডলারের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google