Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম বিসমিল্লাহ’র প্রভাবে মুসলমান হয়ে যান রোমের বাদশাহ
ইসলাম ধর্ম

বিসমিল্লাহ’র প্রভাবে মুসলমান হয়ে যান রোমের বাদশাহ

By Saiful IslamFebruary 27, 20202 Mins Read

বিসমিল্লাহ’র প্রভাবে মুসলমান হয়ে যান রোমের বাদশাহ

Advertisement
ধর্ম ডেস্ক : জাহেলি যুগের নানা কুপ্রথার মধ্যে এটাও ছিল যে, লোকেরা তাদের উপাস্য দেব-দেবীর নামে কাজ আরম্ভ করত। একজনের নাম পাওয়া যায় যিনি সর্ব প্রথম ‘আল্লাহুম্মা বিসমিকা’ (হে আল্লাহ তোমার নামে) অথবা ‘বিসমিকা আল্লাহুম্মা’ (তোমার নামে হে আল্লাহ) চালু করেন। ইসলামের প্রাথমিক যুগেও বিসমিকা আল্লাহুম্মা খোদ রসূলুল্লাহ (সা.) ব্যবহার করেছেন বলে জানা যায়।

কোরআনের আয়াত নাজিল হলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ চালু হয়ে যায় এবং তাই সর্বত্র ব্যবহৃত হতে থাকে। রসূলুল্লাহ (সা.)-এর আমলে তিনি রাজণ্যবর্গের নামে প্রেরিত সব পত্রে এবং চুক্তিপত্রসমূহে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করেছেন। ‘বিসমিল্লাহ’ চালু হওয়ার এটাই সংক্ষিপ্ত ইতিহাস।

কোরআনের প্রথম অবতীর্ণ সূরার নাম ‘ইকরা’ এবং এর প্রথম আয়াতটি হচ্ছে ফেরেশতা জিবরাইল (আ.)-এর জবাণী: ‘ইকরা বিসমি রাব্বিকা।’ অর্থাৎ, তোমার প্রভুর নামে পাঠ করো। কোরআনে সূরা ‘তাওবা’র শুরু ব্যতীত সকল সূরার প্রারম্ভে ‘বিসমিল্লাহ’ লেখা হয়েছে। ‘সূরা নমলে’র এক স্থানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পূর্ণ বর্ণিত আছে। ‘সূরা নমল’-এ হজরত নূহ (আ.) তাঁর নৌকার সফরসঙ্গীদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা।’ এরূপ কোরআনের অসংখ্য স্থানে আল্লাহর নাম উচ্চারণের কথা বলা হয়েছে।

কোরআনে ‘আউজুবিল্লাহ’র কথা বলা হয়নি বলে যারা বলেন, তাদের এ ভ্রান্ত ধারণা নিরসনের জন্য কোরআনের একটি আয়াতই যথেষ্ট, যাতে বলা হয়েছে: ‘ফা ইযা কারা’তাল কোরআনা, ফাসতায়িয বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম।’ অর্থাৎ, তুমি যখন কোরআন পাঠ করো তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। (সূরা: নহল, আয়াত: ৯৮)।

এ সম্পর্কে আরো বলা হয়েছে। বলা হয়েছে: ‘প্রত্যেক কাজ ‘বিসমিল্লাহ’ বলে আরম্ভ করো।’ রসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘যে কাজ ‘বিসমিল্লাহ’ ছাড়া আরম্ভ তাতে কোনো বরকত থাকে না।’ এক হাদীসে বলা হয়েছে; “ঘরের দরজা বন্ধ করতে, বাতি নেভানোর সময়, পাত্র আবৃত করার সময়, কোন কিছু খাবার সময়, পানি পান করতে, ওযু করতে, সোওয়ারীতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণ কালে- এসব ক্ষেত্রে কোরআন ও হাদিসে ‘বিসমিল্লাহ’ বলার নির্দেশ রয়েছে।” মোমেন মুসলমানদের দাফনের সময় ‘বিসমিল্লাহে ওয়া আালা মিল্লাতি রাসূলিল্লাহ’ পাঠ করতে হয়।

একটি ঘটনা: রোমের বাদশাহ তার মাথা ব্যথার কোনো ঔষধ চেয়ে খলিফা হজরত ওমর (রা.)-এর নিকট পত্র দিয়েছিলেন। জবাবে খলিফা একটি টুপি প্রেরণ করেন। বাদশাহ যখন টুপি মাথায় রাখতেন, মাথা ব্যথা থাকত না। যখন মাথা হতে টুপি রেখে দিতেন, আবার ব্যথা শুরু হয়ে যেত। এতে তিনি বিস্মিত হয়ে টুপি খুলে দেখেন, তাতে লেখা ছিল ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’। এরই ফলে মাথার ব্যথা দূর হয়ে যেত। অতঃপর রোমের বাদশাহ টুপিতে সংযুক্ত ‘বিসমিল্লাহ’ লিখিত ‘তাবীজ’ দেখে মুগ্ধ হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ধণ্য হন। (কিতাবুদ্দায়ে ওয়াদ্দাওয়া)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa