Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মহানবী (সাঃ) ’র অনন্য বৈশিষ্ট্য ও গুণাবলী
ইসলাম ধর্ম

মহানবী (সাঃ) ’র অনন্য বৈশিষ্ট্য ও গুণাবলী

By Shamim RezaNovember 15, 20193 Mins Read

মহানবী (সাঃ) ’র অনন্য বৈশিষ্ট্য ও গুণাবলী

Advertisement
ধর্ম ডেস্ক : মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব ও শ্রেষ্ঠতম রাসূল। যার অসাধারণ বৈশিষ্ট্য সমূহ শুধু পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে তা নয়। স্বয়ং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে তুলে ধরেছেন। তাইতো তাকে বলা হয় ‘সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর’।

যার চরিত্র গুণাগুনের ও বৈশিষ্ট্যের মাধ্যমে আরব জাতিতে শান্তির পথ দেখিয়ে ছিলেন। কোন মানুষের সাথে যার কোন তুলনা চলেনা, যিনি ছিলেন একাধারে একজন এতিম, একজন মেষ পালক, একজন শ্রমিক, একজন সফল ব্যবসায়ী, একজন রনকৌশলী যোদ্ধা, একজন সেনাপতি, একজন ন্যায় বিচারপতি, একজন শিক্ষক, একজন রাজনৈতিক নেতা, একজন গভর্ণর, একজন বৈজ্ঞানিক, একজন সফল রাষ্ট্রনায়ক।

আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা রাজনীতিকে নিন্দনীয় কাজ বলে মনে করেন। আবার অনেকে রাজনীতিকে পছন্দ করলেও ইসলাম আর রাজনীতিকে কোনভাবে একসঙ্গে মিলাতে রাজি নন। অথচ আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জিন্দেগী ইসলামকে সমাজ-রাষ্ট্রে, তথা মানুষের জীবনে প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করে গেছেন।

পৃথিবীতে তাঁকে নিছক কোন ধর্ম প্রচারক হিসেবে প্রেরণ করা হয়নি, বরং হযরত মুহাম্মদ (সা:) এর পয়গাম ছিল দুনিয়াতে এক বিরাট সংস্কারমূলক আন্দোলন। এটি মূলত একাধারে আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে একটি ব্যাপক ও সর্বাত্মক আন্দোলন। অনেকেই হয়ত রাসূল (সা:) এর সংগ্রামী জীবন কে লক্ষ্য না করে অন্য ধর্ম প্রচারকদের সঙ্গে মিলিয়ে এমনভাবে তার চরিত্র অঙ্কিত করেন, যেন আল্লাহর নবী নিছক একজন সংসার বৈরাগী ধর্মীয় নেতা ছাড়া ভিন্ন কিছু নন (নাউজুবিল্লাহ)। অথচ রাসূলে কারীম (সা:) ছিলেন মুসলিম জাহানের জন্য ‘উসওয়াতুন হাসানা’।

একাধারে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, একজন ধর্ম প্রচারক, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সংগঠক এবং সমাজ সংস্কারক। রাসূল (সা:) এর জীবনের কোনো একটি দিক বাদ রেখে তাকে জানার কোনো সুযোগ আমাদের নেই।

রাসূল (সা:) এর আগমনের উদ্দেশ্য : ‘তিনিই সেই সত্ত্বা যিনি তাঁর রসূলকে হেদায়েত ও দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, যাতে আর সব দ্বীনের ওপর এ দ্বীনের হককে বিজয়ী করে তোলেন, এ বিষয়ে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট।’ (আল ফাতাহ-২৮)

এ আয়াতের মাধ্যমে সহজেই বোঝা যায় যে রাসূল (সা:)কে শুধুমাত্র একজন ধর্ম প্রচারক কিংবা ধর্মীয় নেতা করে দুনিয়ায় পাঠানো হয়নি, বরং ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান রূপে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল রাসূলের প্রধান দায়িত্ব।

মানব সমাজ কোন না কোন মতবাদ বা ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। সামাজিক রীতি-নীতি, আইন, শাসন, বিচার সবই সেই প্রচলিত ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। আর আল্লাহর রাসূলের (সা:) আগমনই হয়েছিল সেই প্রচলিত মানব রচিত ব্যবস্থাকে হটিয়ে পূর্ণাঙ্গ জীবনবিধান রূপে ইসলামকে প্রতিষ্ঠা করা।

রাসূলের এই রিসালাতের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাঁধার সম্মুখীন হতে হয়েছে, কখনো এর বিরোধিতা ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন আবার কখনো আল্লাহর নির্দেশে প্রতিহত করেছেন।

তবে তিনি যতগুলো যুদ্ধে সম্মুখীন হয়েছেন কোনোটিই নিতান্ত আক্রমণাত্মক ছিল না, অধিকাংশ ছিল প্রতিহত মূলক। এসব যুদ্ধে তিনি যেসব নিয়ম-নীতি বিধি বিধান অনুসরণ করেছেন সেগুলোকে বলা হয় সমরনীতি, যার মাধ্যমে শত্রুদের থেকে ইসলাম রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তার সমরনীতি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো এতই অনন্য বৈশিষ্ট্যমন্ডিত ছিল যে তা ইতিহাসের কোন সমরনায়কের সমরনীতির সাথে মিল পাওয়া যায় না।

সুতারাং এ কথা বলা যায় যে, যুগে যুগে যেসব মহামানব দুনিয়াতে আবির্ভূত হয়ে অকাতরে নিজের জীবন ও ধন উৎসর্গ করে মানব জাতিকে ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির পথ দেখিয়ে পৃথিবীকে ধন্য করেছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন তাদের মধ্যে অন্যতম।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন সর্বোত্তম চরিত্রের মানুষ। ক্ষমা, উদারতা, ধৈর্য-সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, দানে, কাজে কর্মে, আচার-আচরণে, মানবতা ও মহত্ত্বে তিনি ছিলেন সর্বকালের সকল মানুষের জন্য উত্তম আদর্শ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa