Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি মা হলো ১২ বছরের শিশু
অপরাধ-দুর্নীতি

মা হলো ১২ বছরের শিশু

By iNews DeskDec 14, 2019, 11:51 PM Asia/DhakaUpdated:Dec 14, 2019, 11:51 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

ব‌রিশালের বা‌কেরগ‌ঞ্জে ধর্ষ‌ণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী‌ শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সিজা‌রের মাধ্যমে এক‌টি কন্যা সন্তান প্রসব ক‌রে‌ছে। শনিবার দুপুর ১২ টার দি‌কে শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ওটি‌তে সিজা‌রের মাধ্যমে কন্যা সন্তান প্রসব ক‌রে ওই শিশু।

চি‌কিৎসক জানান, শিশু এবং তার মা দুজ‌নেই ঝুঁকিতে র‌য়ে‌ছে। শিশু‌টি‌কে নিবির পর্যবেক্ষণ কে‌ন্দ্রে রাখা হ‌চ্ছে। আর শিশু মা‌য়ের চি‌কিৎসায় নেয়া হ‌চ্ছে স‌র্বোচ্চ ব্যবস্থা।

এর আগে ব‌রিশা‌লের জেলা প্রশাসক শিশু‌টির সা‌থে দেখা ক‌রে তা‌কে ১০ হাজার টাকা প্রদান ক‌রেন এবং আইনগতভা‌বে সহায়তা করার আশ্বাস দেন। ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দেক আব্দুল্লাহ ৫০ হাজার এবং হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন ১০ হাজার টাকা প্রদান ক‌রেন।

ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের ভোজমহল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হ‌য়ে পরায় ১০ ডিসেম্বর শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এ ঘটনায় মামলা হ‌লেও স্থানীয়‌দের চা‌পে প্রকৃত‌ দোষী‌দের আসামী করা যায়‌নি ব‌লে অভি‌যোগ নির্যা‌তিতার।’

উল্লেখ্য ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী (১২) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে প্রসব বেদনায় ছটফট করছিলো।

ওই ছাত্রীর অভিযোগ, বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল চাপরাশী এবং একই বাড়ির চাচা সম্পর্কের জুয়েল ও রনির ধারাবাহিক ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। গত ১০ ডিসেম্বর থেকে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় গাইনি-২ বিভাগে ভর্তি রয়েছে। হাসপাতালে প্রশাসনসহ তার চিকিৎসার খোঁজখবর রাখছে ‘ভোলা ব্লাড ডোনার্স ক্লাব’ নামের একটি সংগঠন।

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের একটি হতদরিদ্র পরিবারের সন্তান এ স্কুলছাত্রী। ৪ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। তার মা বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং বাবা সবজি বিক্রি করেন।

সংগঠনের পক্ষে সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন সদস্য কলেজছাত্র সুজন। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, চিকিৎসকরা স্বাভাবিক প্রসব হওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তাকে সিজারিয়ান অপারেশন করতে হবে। এ নিয়ে আগামীকাল শনিবার হাসপাতালের চিকিৎসকদের বোর্ড সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।

গাইনি বিভাগ-২ এর সেবিকা শাহনাজ পারভীন জানান, শিশুটির শ্বাসকষ্ট ও রক্ত শূন্যতা প্রকট। তাকে কয়েকবার রক্ত দিতে হয়েছে। স্বেচ্ছায় রক্তদান করতে এসে কলেজছাত্র সুজনের নজরে আসে এ শিশুটির জীবনের চরম অমানবিক বিষয়টি।

সুজন বলেন, শিশুটির বাবা গ্রামের বনজঙ্গল থেকে কচুসহ যাবতীয় শাক-সবজি তুলে বিক্রি করে সংসার চালান। গর্ভের বয়স চারমাস থাকাকালীন শিশুটির মা জানতে পারলেও অর্থের অভাবে চিকিৎসা এবং ধর্ষকদের প্রভাবে মুখ খুলতে না পারায় আজ এ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে শিশুটি ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

ধর্ষণের শিকার শিশুটি জানায়, প্রায় এক বছর আগে প্রধান শিক্ষক বাবুল হোসেন বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় লাইব্রেরি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর প্রায় সহকারী শিক্ষিকা রেবাকে দিয়ে তাকে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষক ধর্ষণ করতো। রেবা লাইব্রেরির বাইরে পাহাড়ায় থাকতো। পরবর্তীতে একই বাড়ির সম্পর্কে চাচা জুয়েলও বাবা-মায়ের অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করতো। এছাড়া রনি নামের এক প্রতিবেশীও তাকে ধর্ষণ করে। গর্ভের চার মাসের সময় শারীরিক অবস্থার পরিবর্তন হলে মায়ের চাপের মুখে তার কাছে সবকিছু খুলে বলে। তখন প্রধান শিক্ষকের চাপের মুখে শুধুমাত্র জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেছে শিশুটির মা।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, ওই ছাত্রীর মা বাদী হয়ে শুধুমাত্র জুয়েলকে আসামি করে মামলা করেন। ওই আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে এ মামলায় কারাগারে রয়েছে। এছাড়া ওই শিশু শুধুমাত্র জুয়েলকে দায়ী করে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। মামলার চার্জশিটও দেয়া হয়েছে। এখন প্রধান শিক্ষকের নাম আসা প্রসঙ্গে ওসি বলেন, জুয়েল শিশুটির নিকটাত্মীয়। ঘটনাটি ভিন্নখাতে নিতে প্রধান শিক্ষকের নাম আসতে পারে।

অভিযুক্ত প্রধান শিক্ষক বাবুল চাপরাশীর মোবাইল ফোন বন্ধ ও আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার স্বজনরা বলছেন, তিনি স্থানীয় রাজনীতির শিকার।

কলেজছাত্র সুজন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মুঠোফোনে শিশুটির খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার সার্বিক ব্যয় বহনেরও আশ্বাস দিয়েছে প্রশাসন।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখে এসেছি। চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। ওই স্কুলছাত্রীর চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছি। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আদালতের সম্মতি সাপেক্ষে ধর্ষণের মামলাটি পুনঃতদন্ত করা যায়-কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তা সম্ভব না হলে ধর্ষণের আরেকটি মামলা করে পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জড়িত কেউ রেহাই পাবে না।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

May 19, 2026, 11:21 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবির অভিযানে ২০০ ইয়াবাসহ বাবা–ছেলে গ্রেপ্তার

দখলমুক্ত খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা : স্বস্তির আড়ালে পুনর্দখলের শঙ্কা

মিরপুরে ১৩ ধর্ষণ

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

উদ্ধার

টেকনাফের মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

শিশু

কুমিল্লার মুরাদনগরে শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মামার পায়ের রগ কাটা

কোকেন

রাজধানীতে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp