Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম মুসলমান হিসেবে টুপি পরার প্রয়োজনীয়তা
ইসলাম ধর্ম

মুসলমান হিসেবে টুপি পরার প্রয়োজনীয়তা

By Saiful Islamজুন 2, 20212 Mins Read

Advertisement
ফরহাদ খান নাঈম : টুপি পরিধান করার ঐতিহ্য স্বয়ং ইসলাম ধর্মের মতোই প্রাচীন। এটি ইসলামী আদি সভ্যতার একটি প্রধান অনুষঙ্গ। পৃথিবী জুড়ে পরিধেয় টুপির ধরনে বৈচিত্র্য থাকলেও প্রাচীনকাল থেকে মুসলমানদের মধ্যে টুপি পরিধান করার চর্চা অতি ব্যাপক।

সাহাবি আব্দুল্লাহ বিন উমর রা. এর বরাতে ইমাম বুখারি রহ. উল্লেখ করেছেন, ইসলামের সূচনালগ্ন থেকেই মুসলমানগণ পাঞ্জাবি (কামিজ), পায়জামা, টুপি পরিধান করতে আদিষ্ট হয়েছেন। বুখারি: পৃষ্ঠা নং ৮৬২, ভলিউম ২।

অধিকাংশ মুসলমান কোনো প্রকার উপলক্ষ ছাড়াই সর্বদা টুপি পরিধান করেন; তবে অনেকে আছেন সবসময় পরিধান না করলেও সালাত কিংবা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে টুপি পরিধান করেন। টুপি পরিধান করা অনেক মুসলিম দেশের জাতীয় পোশাকের অন্তর্ভুক্ত।

টুপি পরিধান করা সকল নবী আ. ও সালফে সালিহিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। নিজেকে শেষ নবী মুহাম্মদ সা. এর অনুসারী হিসেবে পরিচয় দেওয়ার জন্যও টুপি পরা জরুরি। নবীজি সা. এর সকল সাহাবি রা. তাঁর অনুসরণার্থে সর্বদা টুপি অথবা পাগড়ি পরতেন। এসব কারণেই মুসলমানগণ টুপি পরিধান করে থাকেন।

সালাতের বাইরে সাধারণ সময়ে টুপি পরা মুস্তাহাব। আর সালাত আদায়ের সময় টুপি পরা মুস্তাহাব সুন্নাত। দেশে-বিদেশে প্রায় সকল মসজিদে আগত মুসল্লিদের জন্য অতিরিক্ত টুপি সংরক্ষিত থাকে যাতে করে কারো থেকেই এই গুরুত্বপূর্ণ সুন্নাতটি বাদ না পড়ে।

তবে কোরআন-হাদিসে কোথাও টুপি পরিধান করাকে আবশ্যক করা হয়নি। তথাপি ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় টুপি পরিধান করা অতীব জরুরি।

বিনয় অবলম্বন করা ইসলামী আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ। আচার-আচরণ, চলাফেরা, কাজকর্ম এবং পোশাক আশাকসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানদেরকে বিনয়ী হতে বলা হয়েছে। ফরজ বিধান না হলেও বিনয় প্রকাশার্থে মুসলমানগণ টুপি পরে থাকেন। সালাত আদায়ের সময় টুপি পরিধান না করাকে অহংকার ও দম্ভের লক্ষণ মনে করা হয়।

অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য টুপি পরা বাঞ্ছনীয় যা তাকে তার পূর্বের ধর্ম থেকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করবে। কারণ টুপি পরিধান করা মুসলমানদেরই অনন্য পোশাক বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি সমাজে প্রচলিত সাধারণ পোশাক তথা শার্ট-প্যান্ট পরিধান করলেও শুধুমাত্র টুপি পরার কারণে তাকে মানুষ মুসলমান মনে করেন।

নবীজি সা. বিশেষ কিছু সময় ছাড়া প্রায় সবসময়ই টুপি অথবা পাগড়ি দ্বারা নিজের মাথা ঢেকে রাখতেন। তাই টুপি পরা নবী সা. এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তাছাড়া নিজের মুসলিম পরিচয়কে স্বকীয়তা দান করতে টুপি পরার কোনো বিকল্প নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

জুন 10, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

জুন 9, 2026
Latest News
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

মা-বাবা

মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি, যা বলেছে ইসলাম

মূল্যবোধ

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা ও গুরুত্ব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa