Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি মোবাইল চুরির পর চোর হয়ে যেতেন প্রবাসী বন্ধু!
অপরাধ-দুর্নীতি

মোবাইল চুরির পর চোর হয়ে যেতেন প্রবাসী বন্ধু!

By Saiful Islamফেব্রুয়ারি 21, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : অপরিচিত নাম্বার থেকে কল আসে মো. আমির হোসাইন মোল্লা নামে এক ব্যক্তির মোবাইল ফোনে। আমির কল রিসিভ করতেই বিপরীত প্রান্ত থেকে বলা হয়, বন্ধু চিনতে পেরেছিস? উত্তরে না বলেন আমির। বিপরীত প্রান্তের ব্যক্তির এবার জিজ্ঞাসা, তোর কোন বন্ধু বিদেশে থাকে? আমির বিদেশে থাকা তার এক বন্ধুর নাম বলে। নাম বলতেই অপরপ্রান্তের ব্যক্তি তখন আমিরের সেই বন্ধুর রূপ ধারণ করে। সে জানায়, আমিই তোর সেই বন্ধু। হঠাৎ দেশে আসছি। মা অসুস্থ ছিল। আজ হাসপাতালে মারা গেছে। টাকা-পয়সা নিয়ে আসতে পারিনি। জরুরি ভিত্তিতে কিছু টাকা পাঠাতে পারবি?

Advertisement

আমির কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু বন্ধুর এমন বিপদে সহজে টাকা দিতে রাজি হয়ে যান তিনি। তখন অপরপ্রান্তের ব্যক্তি আমিরকে অনুরোধ করেন যে, ‘আমার ফোনে কারো নম্বর নেই। আমাদের অন্যান্য বন্ধুদের নম্বর দিস।’ আমির সরল বিশ্বাসে তাদের কমন বন্ধুদের নাম্বার দেন। তখন তাদেরও কল করে একইভাবে কথা বলে টাকা নেন অজ্ঞাত ব্যক্তি।

দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় একটি চক্র। অবশেষে চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে দুর্জয়কে রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম।

মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি (গোয়েন্দা) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি ঘটনাটি ঘটে। ভিকটিম আমির হোসাইন মোল্লাসহ তার দুই বন্ধুকে আসামি সাইফুল ইসলাম কল করে নিজেকে ভিকটিমের বন্ধু আতিকুল্লাহ শাহ বলে পরিচয় দেয় এবং তার মায়ের মৃত্যুর সংবাদ জানানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে। বন্ধুর মায়ের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে তারা তিন বন্ধু মিলে তৎক্ষণাৎ ১ লাখ ৬৯ হাজার টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে ভিকটিম প্রতারণার বিষয়টি বুুঝতে পারলে থানায় অভিযোগ করেন। সেই সূত্র ধরে প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

ডিবির হারুন জানান, আসামি এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে জিনের বাদশা বলেও পরিচয় দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে।

প্রতারণার কাজে চুরি করা ফোন ব্যবহার করা হতো জানিয়ে ডিবিপ্রধান বলেন, তার সহযোগী মির্জা গত ৩ জানুয়ারি নীলফামারি জেলার ডিমলা থানা এলাকার একটি নির্বাচনি মিছিল থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে। পরে সেই ফোনটি তাকে দিলে সেটি দিয়েই প্রতারণা শুরু করেন সাইফুল।

ডিবি জানায়, গ্রেফতার সাইফুলের বাড়ী নীলফামারি জেলার ডোমার থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে অবস্থান করে তিনি প্রতারণার কাজটি সম্পন্ন করেন এবং পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার বিভিন্ন বিকাশের দোকান থেকে ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলে নেন। পুরো নীলফামারি জেলায় তিনি জিনের বাদশা নামে ব্যাপকভাবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অংশে চলে যান। তিনি প্রায় ১০ বছর ধরে প্রতারণা করে আসছিলেন। তার কয়েকজন সহযোগীও আছে। যাদের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোন চুরি করে এবং আরেকটি গ্রুপ বিভিন্ন এলাকায় বিকাশের দোকান থেকে প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা ক্যাশ করে। তিনি ১০ বছর ধরে প্রতারণা করে আসছিলেন। তবে গত ৬ মাসের বিশ্লেষণে দেখা গেছে, তিনি প্রায় শতাধিক সিম ব্যবহার করে আড়াই হাজার ব্যক্তিকে প্রতারণার উদ্দেশে ফোন দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

জুন 9, 2026
চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

জুন 7, 2026
ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

জুন 6, 2026
Latest News
ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa