Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম যা হারাই তার চেয়ে বেশি যেন পাই
ধর্ম

যা হারাই তার চেয়ে বেশি যেন পাই

By Saiful IslamApril 24, 20202 Mins Read

যা হারাই তার চেয়ে বেশি যেন পাই

Advertisement
আহসান হাবিব : উম্মুল মুমিনিন উম্মে সালামাহ (রা.) একজন ধার্মিক মহিলা ছিলেন। তার স্বামী হযরত আবু সালামাহও (রা.) খুবই উঁচু মানের সাহাবি ছিলেন। তিনি ছিলেন আমলদার, নেককার ও বিনয়ী। মানুষ হিসেবেও আবু সালামাহ (রা.) ছিলেন অসাধারণ।

এই আবু সালামাহ (রা.) যখন ইন্তেকাল করেন, তখন তার স্ত্রী উম্মে সালামাহ (রা.) ভীষণ ভেঙে পড়েন। তার জীবনের কঠিনতম সময় শুরু হয়। আবু সালামাহ’র মতো ভালো মানুষ জীবন থেকে চলে যাওয়ায় তার মনে হচ্ছিলো তিনি বোধ হয় তার বাকি জীবনে এত উঁচু মানের কোনো লোকের সাহচর্য আর পাবেন না।

উম্মে সালামাহ (রা.) এরকম একটি মানসিক অবস্থায় রাসুলের (সা.) সাথে সাক্ষাত করেন। রাসুলকে (সা.) স্বামীর ইন্তেকালের কথাও জানান। তখন নবিজি (সা.) বলেন, ‘ যে বান্দা বিপদগ্রস্ত অবস্থায় এই দো‘আ বলবে,
إِنَّا ِللهِ وَإنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللهم أجُرْنِي فِي مُصِيبَتي وَاخْلُفْ لِي خَيراً مِنْهَا
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘ঊন। আল্লাহুম্মা’ জুরনী ফী মুসীবাতী ওয়াখ লুফলী খাইরাম মিনহা।’ ( অর্থ, আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! তুমি আমাকে আমার এই বিপদে প্রতিদান দাও এবং তার জায়গায় উত্তম বিনিময় প্রদান কর।) এই দুআর বদৌলতে আল্লাহ তার বিপদে প্রতিদান দেবেন ও তার জায়গায় উত্তম বিনিময় দান করবেন।’’

উম্মে সালামাহ (রাঃ) বলেন, ‘যখন আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি তাই বললাম, যেমনটা বলার জন্য নবীজী (সা.) আমাকে আদেশ দিয়েছিলেন। আমি ধারণাও করতে পারিনি, আবু সালামাহ’র চেয়ে উত্তম কোনো মানুষকে আমি পাবো। অথচ আমার ক্ষেত্রে তাই হয়ে গেলো। আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম বিনিময় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্বামী হিসেবে প্রদান করলেন।’ (সহিহ মুসলিম)

তাই আমরা যারা এই কঠিন সময়ে আছি, বিপদ ও মুসীবতের মধ্য দিয়ে সময় পার করছি, আমরা এই দুআটি আমল করতে পারি। সবচেয়ে বড়ো কথা, এই দুআর নেপথ্যের চেতনাটি ধারণ করতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি।

১. এই দু:সময়টা যেন আমরা বিনিময়হীনভাবে না পার করি। আমরা যেন এমন কিছু করতে পারি, নেক আমলের পরিমাণও এতটা বাড়াতে পারি, যাতে চলমান কঠিন সময়টি আমাদের জন্য নেয়ামতের কারণ হয়। আমরা যেন আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান ও পুরস্কার আদায় করে নিতে পারি।

২. বিপদে যিনি যা হারিয়েছেন, আমরা যেন তার থেকেও উত্তম কিছু পেয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সেই মানের উন্নত মানুষের কাতারে অন্তর্ভুক্ত করেন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

June 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

June 17, 2026

Latest News

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

দায়িত্ব

কোরআন-হাদিসে দায়িত্ব ও জবাবদিহিতার শিক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa