
বুধবার দুপুরে হজ নিয়ে অনলাইন সভায় সিদ্ধান্ত দেয়া হয়, আগামী ১২ জুলাইর পর থেকে কেউ টাকা তুলে নিতে চাইলে আবেদন করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসোইন বলেন, এ বছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে সামনে বছর যেতে পারবেন আর টাকা উত্তোলন করতে চাইলে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন। এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন।
করোনা মহামারীর কারণে এ বছর নতুন করে বিদেশিদের কেউ হজের জন্য সৌদি আরবে যেতে না পারলেও সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে ধর্মীয় জমায়েতের এই আনুষ্ঠানিকতা।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে বলে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



