Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম যে তাসবিহ পড়লে বান্দার জন্য আসমানের দরজা খুলে যায়
ইসলাম ধর্ম

যে তাসবিহ পড়লে বান্দার জন্য আসমানের দরজা খুলে যায়

By জুমবাংলা নিউজ ডেস্কMay 31, 20202 Mins Read

যে তাসবিহ পড়লে বান্দার জন্য আসমানের দরজা খুলে যায়

Advertisement

জুমবাংলা ডেস্ক : সৃষ্টির সূচনালগ্ন থেকেই জগতের সব প্রাণী মহান আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা তার প্রশংসায় তাসবিহ পড়াকে এত বেশি পছন্দ করেন যে, তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। আর তাতে বান্দার সব আবেদন-নিবেদন বিনা বাঁধায় সরাসরি আল্লাহর দরবারে পৌছে যায়। এমন একটি তাসিবহ-এর বর্ণনাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাঁর মুসনাদে তুলে ধরেছেন। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম, সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল-
اَللهُ أكْبَرْ كَبِيْراً وَالْحَمْدُ للهِ كَثِيْراً وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيْلاً
উচ্চারণ : ‘আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা’
অর্থ : ‘আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ; সব প্রশংসা অধিকহারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল-সন্ধ্যায়।’

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন- কে বলল এসব কথা?
তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি, হে আল্লাহর রাসুল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে।

আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো (কখনও) বলতে ছাড়িনি। (মুসনাদে আহমদ, মুসলিম, তাবরানি)

এ তাসবিহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের বারিধারায় সিক্ত হবে মুমিন। সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল-সন্ধ্যায় এ তাসবিহ বেশি বেশি পড়া। আল্লাহর কাছে দুনিয়া-পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা।

রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই তাঁর উম্মতকে শিখিয়েছেন আচার-আচরণ তথা জীবনাচরণ। শিখিয়েছেন উত্তম জীবন-যাপনের নিয়ম-কানুন। শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির, তাসবিহ ও উপায়।

হাদিসের নির্দেশনায় জিকির-আজকার করলে মহান আল্লাহ বান্দাকে দান করবেন অফুরন্ত রহমত বরকত মাগফেরাত নাজাত। মুক্ত করবেন প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারি থেকে। গোনাহমক্ত পরিশুদ্ধ জীবন লাভ করবেন মুমিন।

আল্লাহ তাআলা বান্দাহকে তাঁর জিকির-প্রশংসা করে সব ধরনের অন্যায়-অনাচার থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। দুর্যোগ ও মহামারি তেকে হেফাজত রাখুন। মানুষের নেক আমল, তাসবিহ-তাহলিলের মাধ্যমে পুরো বিশ্বকে মহামারি মুক্ত করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

June 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

June 18, 2026

Latest News

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa