Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম রমজানের প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ
ইসলাম ধর্ম

রমজানের প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ

By Saiful Islamএপ্রিল 18, 20203 Mins Read

Advertisement
ধর্ম ডেস্ক : নেক কাজের পরিকল্পনাও একটি নেক কাজ। তাই আসুন পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের আগেই রমজানকে বরণ করে নেয়ার প্রস্তুতি গ্রহণ করি আমরা।

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে প্রায় পুরো বিশ্ব। এরই মাঝে বছরপরিক্রমায় আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান।

রমজান এমন এক আকাঙ্খিত মাস যার আগমনে সমগ্র মুসলিম উম্মাহ নব উদ্যমে জেগে উঠে। এ বছর মহামারি নভেল করোনার কারণে রহমতের মাস রমজানের বেশ কিছু ইবাদতে ব্যাপক প্রভাব পড়বে এটা নিশ্চিত করেই বলা যায়। তাই মহিমান্বিত এ মাসকে বরণ করার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা আমাদের সবার ঈমানি দায়িত্ব।

রমজান এমনই এক বরকতময় মাস, যার আগমনে পুলকিত হয়ে স্বয়ং রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে মুবারকবাদ দিয়ে সুসংবাদ দিয়ে বলেছেন, ‘তোমাদের সামনে রমজানের পবিত্র মাস আগমন করেছে, যে মাসে আল্লাহ তায়ালা তোমাদের ওপর রোজা ফরজ করেছেন।’ (সহিহ মুসলিম)।

তাই এ পবিত্র মাসে ইবাদত-বন্দেগি তথা সেহরি, ইফতার, তারাবিহ, পবিত্র কোরআন তিলাওয়াত, ইতিকাফ, তাহাজ্জুদ, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়া-ইস্তিগফার, ফিতরা, দান-সদকা ইত্যাদি আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য বাঞ্ছনীয়।

মাহে রমজানের বরকতময় মুহূর্তগুলো যথাযথভাবে কাজে লাগানোর জন্য পূর্বপ্রস্তুতিমূলক কিছু করণীয় তুলে ধরা হলো-

> মাহে রমজানকে সামনে রেখে সর্বপ্রথম মানসিক প্রস্তুতি প্রয়োজন। করোনা পরিস্থিতিতে বরকতময় এ মাসকে কিভাবে অতিবাহিত করব, অন্য সময়ের চেয়ে অতিরিক্ত কী করব এবং স্বাভাবিক আমলের অতিরিক্ত আর কী আমল হবে? সে পরিকল্পনা এখন থেকেই ঠিক করে নেয়া প্রয়োজন।

> করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টিনের দিনগুলোতে মাহে রমজানের প্রতিদিন কিছু সময় দ্বীনি বিষয়ে ঘরোয়া তালিমের ব্যবস্থা করা প্রয়োজন। এ ব্যাপারে বাবা-মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পরিবারে এমন একটি রুটিন করে নেয়া যেতে পারে, যাতে ঘরোয়া কাজের কারণে ইবাদতে ব্যাঘাত না ঘটে। একটি মুহূর্তও যেন নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকিরমুক্ত না হয়।

> ঈদের কেনাকাটা কমিয়ে বেশি বেশি দান করার চেষ্টা করা। করোনার কারণে এ বছর এমনিতেই বড় বড় শপিং সেন্টারগুলো ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে না এলে সরকারি সিদ্ধান্তের বাইরে এসব শপিং সেন্টার আর খুলবেও না। যদিও স্বল্প পরিসরে এসব শপিং সেন্টার খোলা থাকে, তাতেও বিচরণ কিংবা যাওয়া-আসায় ব্যাপক ঝুঁকি থেকেই যাবে। তাই এ বছর ঈদের কেনাকাটা কমিয়ে অসহায়-দরিদ্রদের দান করার পরিকল্পনা করা উচিত। কেননা, এ সময়ে মানুষ তার চাকরি হারাচ্ছে এবং খাবারের কষ্ট পাচ্ছে। এখন এমন অনেকেই আছেন তারা জানেন না, কোথায় গেলে তার এক বেলার আহার জুটবে। তাই দান-সদকা ও জাকাত দেয়ার প্রয়োজন এই মুহূর্তেই সবচেয়ে বেশি। এই মুহূর্তে আমরা যারা ধনী বা সচ্ছল আছি, আমাদের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

> পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য একটি সময় নির্ধারণ করা। কোরআন তিলাওয়াত না জানলে শেখার পরিকল্পনা গ্রহণ করা।

> বেশি বেশি ইসলামী বই-পত্র অধ্যয়নের পরিকল্পনা গ্রহণ করা। আমাদের প্রত্যেকেরই উচিত রমজানের প্রয়োজনীয় মাসায়েল জেনে নেয়া। প্রয়োজনে রমজানের আগেই এ বিষয়ে কিছু বই-পত্র কিনে নেয়া যায়, যাতে পরিবারের অন্য সদস্যরাও তা পড়তে পারে।

> সময়-সুযোগ থাকলে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করার নিয়ত করা যেতে পারে। তবে করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে মসজিদে ইতিকাফ করা সম্ভব না হলে ব্যক্তি উদ্যোগে ঘরে কিংবা নির্জন পরিবেশে যথাযথ দূরত্ব বজায় রেখে বিশেষ সতর্কতার সঙ্গে ইতিকাফ করা যেতে পারে।

> কোনো বদভ্যাস থাকলে তা ত্যাগ করার বিশেষ পরিকল্পনা নিতে হবে।

> মাহে রমজানে সালাতুত তারাবিহ একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। বিশ্বব্যাপী দীর্ঘ সময়ে পবিত্র কোরআন খতমের মাধ্যমে এ নামাজ আদায় করা হয়। তারাবিহ নামাজের সময় মসজিদে ব্যাপক জনসমাগম হয়। কিন্তু এ বছর করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে হয়তো মসজিদে তারাবিহ আদায় করা সম্ভব হবে না। তাই ঘরে একাকী স্বল্প পরিসরে এ নামাজ আদায় করতে হবে। এ জন্য এখন থেকেই আমাদেরকে এ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

> গুরুত্বপূর্ণ দোয়া ও তাসবিহগুলো রমজানের আগেই শিখে নেয়ার চেষ্টা করা।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে রমজানের আগেই প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি দিন। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের মাধ্যমে দুনিয়া ও পরকালীন কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa