Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম রাসূলের রওজায় অশ্রুভেজা নয়নে সালাম
ইসলাম ধর্ম

রাসূলের রওজায় অশ্রুভেজা নয়নে সালাম

By iNews Deskঅক্টোবর 18, 20203 Mins Read

Advertisement
বলা হয়, অপেক্ষার রাত ভোর হয় না। ইতিহাসে প্রথমবারের মতো মদিনাবাসী এমন অপেক্ষার একটি রাত কাটালেন। দোজাহানের বাদশাহ, যার জন্য উৎসর্গিত আমাদের পিতা-মাতা, সেই নবীর দরবারে হাজির হওয়া অপেক্ষা। অপেক্ষা ফজরের আজানের। অপেক্ষা নবীর রওজায় সালাম পেশের। অপেক্ষা দুনিয়ার বুকে বেহেশতের বাগান ‘রিয়াজুল জান্নাতে’ নামাজ আদায়ের।

রোববার (১৮ অক্টোবর) ফজরের নামাজের পর খুলে দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও রিয়াজুল জান্নাত। দীর্ঘ সাড়ে সাত মাস পর নবীর রওজায় সালাম ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়ে আনন্দে কেঁদেছেন মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে অশ্রুভেজা নয়নে সালাম পেশ ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন তারা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে জিয়ারত (দর্শন, সালাম পেশ) বন্ধ ছিল। রোববার থেকে ‘ইতামারনা’ অ্যাপে নিবন্ধন করে রওজা জিয়ারত করার সুযোগ পাচ্ছেন সৌদিতে বসবাসকারীরা।

রাসূলের রওজায় সালাম পেশ করার সময় কাঁদছেন এক জিয়ারতকারী, ছবি: সংগৃহীত
নিবন্ধনহীন কেউ রিয়াজুল জান্নাত ও রওজা শরীফে প্রবেশ করতে পারবেন না। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে সবাইকে।

করোনা মহামারির শুরুর দিকে সৌদি আরবের সব মসজিদ বন্ধের পর ৩১ মে থেকে মসজিদে নববী খুলে দেওয়া হলেও পুরাতন মসজিদ ও রিয়াজুল জান্নাতে নামাজ এবং রওজা শরীফের জিয়ারত স্থগিত ছিল।

রওজা শরীফ জিয়ারতের জন্য পুনরায় খুলে দেওয়া উপলক্ষে হারামাইন শরিফাইন অধিদপ্তরের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস শনিবার (১৭ অক্টোবর) মদিনা সফর এবং মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করেন। নামাজের পর মুসল্লিদের উদ্দেশে পুনরায় রওজা শরীফ উন্মুক্ত ও জিয়ারত চালু উপলক্ষে আবেগমিশ্রিত ভাষণ দেন।

এদিকে রওজা শরীফ খুলে দেওয়ার আগে মসজিদে নববীতে কর্মরত বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করার সুযোগ দেওয়া হয়। যারা সারা বছর ব্যস্ত থাকেন, সাধারণ মুসল্লিদের জন্য রওজা শরীফ বন্ধ থাকায় নিরিবিলি পরিবেশে প্রাণখুলে রিয়াজুল জান্নাতে ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হৃদয় উজাড় করে সালাম পেশ করেছেন তারা।

রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছেন মসজিদে নববীতে কর্মরত বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা, ছবি: সংগৃহীত
ইতামারনা অ্যাপে নিবন্ধনকারীরা নির্দিষ্ট গেইট দিয়ে রওজা শরীফে প্রবেশ করবেন। নিবন্ধনের সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশের সময় উল্লেখ করে দেওয়া হয়। একজন জিয়ারতকারী ত্রিশ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও সালাম পেশ করার জন্য।

রওজা শরীফে সালাম পেশের জন্য পুরুষরা বাবুস সালাম (গেইট নং ১) ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বাবে বিলাল (গেইট নং ৩৮) ব্যবহার করবেন।

মহিলারা বাবে উসমান (গেইট নং ২৪) দিয়ে প্রবেশ করে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করবেন।

অন্যদিকে, রোববার থেকে মক্কার মসজিদে হারামে শুরু হয়েছে পবিত্র উমরা চালুর দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে দৈনিক ১৫ হাজার মুসল্লি উমরা পালন এবং দৈনিক ৪০ হাজার মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

জুন 10, 2026
Latest News
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

মা-বাবা

মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি, যা বলেছে ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa