Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম সংকটের সময় স্ত্রীর পরামর্শ নেওয়া নবীজির সুন্নাহ
ইসলাম ধর্ম

সংকটের সময় স্ত্রীর পরামর্শ নেওয়া নবীজির সুন্নাহ

By Saiful IslamAugust 30, 20193 Mins Read

সংকটের সময় স্ত্রীর পরামর্শ নেওয়া নবীজির সুন্নাহ

Advertisement

ধর্ম ডেস্ক : পরিবারের সব ছোট বড় সিদ্ধান্তে, এমনকি যেকোনো সংকটে আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন, তার মতামত গ্রহণ করুন। তাকে সম্মান প্রদর্শন করুন। এটা পৌরুষের পরিপন্থী নয়। বরং তা সফল পুরুষের উত্তম গুণ এবং একটি সুখময় দাম্পত্যের নেপথ্য কারণ। এর মাধ্যমে জীবনে আসা যে কোন কঠিন সময়ের মোকাবেলা খুব সহজেই সম্ভব হয়।

আমাদের আদর্শ যিনি, যিনি আমাদের জীবনের অনুকরণীয় ব্যক্তিত্ব, সেই মহানবী (সা.) উম্মতের নানা সমস্যা তাঁর স্ত্রীদের জানাতেন। তাঁরা রাসূল (সা.) কে পরামর্শ দিতেন।

হুদাইবিয়ার সন্ধির সময় রাসুলুল্লাহ (সা.) কাফিরদের সঙ্গে চুক্তি শেষ করে সাহাবাদেরকে হাদির পশু যবাই করতে নির্দেশ দেন। কিন্তু তাঁরা রাসূলের হিকমত বুঝতে না পেরে যবাই করতে বিলম্ব করেন, এতে রাসুলুল্লাহ (সা.) রাগান্বিত হয়ে উম্মে সালামাহ্‌ (রা.) এর কাছে গিয়ে ঘটনা জানান। তিনি এ সমস্যা সমাধানে উত্তম পরামর্শ দেন। চলুন, হাদীস থেকে ঘটনাটি জেনে নিই–

قَالَ عُمَرُ -: فَعَمِلْتُ لِذَلِكَ أَعْمَالًا، قَالَ: فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الكِتَابِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «قُومُوا فَانْحَرُوا ثُمَّ احْلِقُوا»، قَالَ: فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ دَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ، فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنَ النَّاسِ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ، اخْرُجْ ثُمَّ لاَ تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً، حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ، فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ حَتَّى فَعَلَ ذَلِكَ نَحَرَ بُدْنَهُ، وَدَعَا حَالِقَهُ فَحَلَقَهُ، فَلَمَّا رَأَوْا ذَلِكَ قَامُوا، فَنَحَرُوا وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا

“(এ ঘটনাটি উল্লেখ করে) উমার (রা.) বলেছিলেন, আমি এর জন্য (অর্থাৎ ধৈর্যহীনতার কাফফারা হিসাবে) অনেক নেক আমল করেছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ (সা.) সাহাবীগণকে বললেন, তোমরা ওঠো এবং যবাই করো ও মাথা কামিয়ে ফেলো। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (সা.) তিনবার বলার পরও কেউ উঠলেন না। তাদের কাউকে উঠতে না দেখে রাসূলুল্লাহ (সা.) উম্মে সালামাহ (রা.) এর কাছে এসে লোকদের এ আচরণের কথা বলেন। উম্মে সালামা (রা.) বললেন, হে আল্লাহর নবী! আপনি যদি তাই চান, তাহলে আপনি বাইরে যান ও তাদের সঙ্গে কোনো কথা না বলে আপনার উট আপনি নাহর (যবেহ) করুন এবং ক্ষুরকার ডেকে মাথা মুণ্ডিয়ে নিন।

সে অনুযায়ী রাসূলুল্লাহ (সা.) বেরিয়ে গেলেন এবং কারো সঙ্গে কোনো কথা না বলে নিজের পশু জবেহ করলেন এবং ক্ষুরকার ডেকে মাথা মুণ্ডিয়ে নিলেন। তা দেকে সাহাবাগণও উঠে দাঁড়ালেন, নিজ নিজ পশু কুরবানী করলেন এবং একে অপরের মাথা মুণ্ডন করে দিলেন। অবস্থা এমন হলো যে, ভীড়ের কারণে একে অপরের উপর পড়তে লাগলেন”। (বুখারী, হাদীস নং ২৭৩১)

হাদীসটি থেকে স্পষ্ট হল যে, সৃষ্টির সেরা যে মানুষ, প্রবাদ প্রতীম যে উত্তম পুরুষ – আমাদের প্রিয় নবী (সা.), তিনি কত বড় একটি সংকটে আর কারও কাছে না গিয়ে স্ত্রীর সঙ্গেই গিয়ে পরামর্শ করেছেন। আর স্ত্রীও যে পরামর্শ দিলেন, রাসুলুল্লাহ (সা.) এর উপর আমলও করলেন। এর মধ্য দিয়ে একটি বড় সমস্যা কি সরলভাবেই না সমাধান হয়ে গেলো।

এর উপর আমরা যেন আমল করতে পারি, রাব্বুল আলামীন সেই উন্নত মন আমাদের দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa