Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম সবচেয়ে বড় সাত কোরআন শরীফ
ইসলাম ধর্ম

সবচেয়ে বড় সাত কোরআন শরীফ

By Shamim RezaDecember 17, 20193 Mins Read

সবচেয়ে বড় সাত কোরআন শরীফ

Advertisement
ধর্ম ডেস্ক : ৭০০ মিটার দীর্ঘ, ৩৮১ মিটার উচ্চ : মিসরীয় শিল্পী সাদ মোহাম্মদ হাত দিয়ে প্রায় ৭০০ মিটার (দুই হাজার দুইশত ৯৬ ফিট) দীর্ঘ একটি কুরআন শরীফ লিখেছেন। তিন বছর ধরে অনেক পরিশ্রমের কাজটি তিনি শেষ করেছেন। যখন এটি খোলা অবস্থায় রাখা হয়, তখন তার আয়তন ৩৮১ মিটার উচ্চতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের আম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুণ হবে। নকশা করা কাঠের তৈরি বাক্সের ভেতর পরম যত্নে কুরআনের আয়াত লেখা সেই কাগজ সাজিয়ে রেখেছেন।

ওজন ৫০০ কেজি : ২০১২ সালে আফগানিস্তানের হস্তলিপিকার মোহাম্মদ সাব্বির খেদরির লেখা কুরআন শরীফ ২.২ মিটারের বেশি লম্বা এবং ১.৫৫ মিটারের মতো চওড়া যাতে ২১৮ পৃষ্ঠা রয়েছে। পৃষ্ঠাগুলো কাপড় ও কাগজের তৈরি এবং পৃষ্ঠাগুলোর আকার দৈর্ঘ্যে ৯০ ইঞ্চি বা ২.২৮ মিটার এবং প্রস্থে ৬১ ইঞ্চি বা ১.৫৫ মিটার। অর্ধমিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই কুরআন শরীফটির পৃষ্ঠার প্রান্তগুলো কারুকার্য মণ্ডিত করতে মোট ২১টি ছাগলের চামড়া শুকিয়ে মোড়ানো হয়েছে এবং এটির মোট ওজন ৫০০ কিলোগ্রাম যা লিখতে মোট পাঁচ বছর সময় লেগেছিলো। ক্যালিওগ্রাফার খেদরির করা কুরআনটি অসাধারণ, নজরকাড়া, আনিন্দ্য সুন্দর ও সুসজ্জিত। ৩০ পারায় ৩০টি ভিন্ন ধরনের ক্যালিওগ্রাফির ব্যবহার করেছেন তারা।

ওজন ৮০০ কেজি : রাশিয়ার তাতারস্তানে ৮০০ কেজি ওজনের ৬৩২ পৃষ্ঠা সংবলিত কুরআন শরিফের দৈর্ঘ্য সাড়ে ৬ ফুটের একটু বেশি এবং প্রস্থ ছিল সাড়ে ৩ ফুট। প্রচ্ছদ তৈরি হয়েছিল সোনা ও মূল্যবান পাথরের গাঁথুনিতে। তৈরি করতে সময় লেগেছিল পুরো একটি বছর। তবে সেটা তৈরি করতে কত খরচ পড়েছিল তা অবশ্য অজানাই রয়ে গেছে।

১১৪ ধরনের নকশা ; পবিত্র কুরআনের ১১৪টি সূরাকে কম্পিউটার দ্বারা আলাদা আলাদা ডিজাইন করে দীর্ঘ ১০ বছরের চেষ্টায় ভিন্ন ধরনের একটি কুরআনের কপি প্রস্তুত করেছেন লেবাননের চিত্রশিল্পী মারওয়ান আল আরিযা। এমন কাজ কাগজের ওপর হাতে করলে সময় লাগতো প্রায় ২০০ বছর! পবিত্র কুরআনের ওই কপিকে বিশ্বের প্রথম আর্ট সংস্করণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ৪৭৬ পৃষ্ঠার কুরআন শরিফটির দৈর্ঘ্য ৫৭ সে. মি. এবং প্রস্থ ৪৩ সে.মি।

দৃষ্টিনন্দন ডিজাইন, উজ্জ্বলতা এবং নকশার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর কুরআন হিসেবে খ্যাতি অর্জন করেছে। দামি রত্ন খচিত কভার ; ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরা জামে মসজিদে রক্ষিত রয়েছে বড় একটি কুরআন শরিফ। যেটি স্কটল্যান্ড পেপারে প্রিন্ট করা। এর পৃষ্ঠা সংখ্যা ৬৩২। এর ওজন ৮০০ কেজি। এডিশনটি ১৫০x২০০ সে.মি.। এর কভারটি বহু দামি রত্ন দ্বারা খচিত।

অনলাইনে বড় কুরআন ; বড় কুরআন শরিফের অন্যতম প্রায় ৫০০ বছরের পুরানো একটি কুরআন যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার জন রাইল্যান্ড গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। জেমস রবিনসন নামের ফটোগ্রাফার ঐ কুরআন শরিফের হাজার পাতার প্রতিটি পাতা ডিজিটাইজড করায় আর কিছুদিনের মধ্যই তা ইন্টারনেটে পাওয়া যাবে। এ কুরআন শরিফের আকার বড় এক ফ্ল্যাট স্কিন টিভির সমান। এর কোনাকুনি প্রায় এক মিটার দীর্ঘ। ওজন বায়ান্ন কিলোগ্রাম। এটি বিশ্বের সবচেয়ে সুশোভন কুরআন শরিফগুলোর মধ্যে একটি। কুরআন শরিফটিতে মিসরের শেষ মামলুক সুলতান কানসু আল ঘুরি র মোহর অঙ্কিত রয়েছে। এ সুলতানের রাজত্বকাল ছিল ১৫১৬ সাল পর্যন্ত।

সোনার অক্ষরে কুরআন :প্রায় ৩ বছর সময় নিয়ে ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা ও রুপা দিয়ে নিপুণ হাতে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। প্রত্যেকটি অক্ষর নিজের হাতে লিখেছেন ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কুরআনের হরফগুলো লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। এ কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কুরআনের প্রথম সংস্করণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa