Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম সর্বশ্রেষ্ঠ চার জান্নাতি নারীর পরিচয়
ইসলাম ধর্ম

সর্বশ্রেষ্ঠ চার জান্নাতি নারীর পরিচয়

By Saiful IslamSeptember 22, 20194 Mins Read

1

Advertisement

ধর্ম ডেস্ক : যখন নারীজাতি ছিল জুলুম-নিপীড়নে পিষ্ট, অধিকার বঞ্চিত, কেবলই ভোগ্যপণ্য তখন প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) ঘোষণা করেছিলেন নারী জাতির মুক্তির ইশতেহার। প্রতিষ্ঠা করেছিলেন নারীর শিক্ষাগত, পরিবারিক ও সামাজিক অধিকার। আর এই নারীদের মধ্য থেকে চারজন জান্নাতি নারীকে রাসূলুল্লাহ (সা.) সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, ‘জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীরা হলেন ১. খাদিজা বিনতু খুয়াইলিদ, ২. ফাতিমা বিনতু মুহাম্মাদ, ৩. ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতু মুযাহিম এবং ৪. মারইয়াম ইবনাতু ইমরান।’ (আহমাদ, আল মুসনাদ : ২৯০৩)

(১) খাদিজা বিনতু খুয়াইলিদ: আবরাহা কর্তৃক কাবা আক্রমণের পনেরো বছর আগে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খাদিজা বিনতু খুয়াইলিদ। তার পিতা ছিলেন ফিজার যুদ্ধের সেনাপতি খুয়াইলিদ ইবনু আসাদ। খাদিজা (রা.) ছিলেন আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার কাজে বিশ্বস্ত লোক প্রয়োজন ছিল তার। এ দিকে মুহাম্মাদ (সা.) সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য পুরা আরবে প্রবাদতুল্য হয়ে উঠেছিলেন। খাদিজা (রা.) তাকে তার ব্যবসার পুরো দায়িত্ব বুঝিয়ে দিলেন। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে এক পর্যায়ে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দেন নবিজিকে। ৫০০ স্বর্ণমুদ্রা মোহরানার বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। তখন নবীজির বয়স ছিল ২৫, আর খাদিজার ৪০ বছর।

চল্লিশ বছর বয়সে মুহাম্মাদ (সা.) নবুয়ত লাভ করেন। প্রথম ওহি লাভের পর তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে, কাঁপতে কাঁপতে নিজ ঘরে প্রবেশ করে খাদিজাকে বলেন কম্বল দিয়ে গা ঢেকে দিতে। বারবার বলতে থাকেন, ‘আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো।’ পুরো ঘটনা শুনে খাদিজা (রা.) নবীজির সকল কথা বিশ্বাস করেন এবং তাঁকে নবী হিসেবে মেনে নেন। ভীতি দূর করার জন্য মুহাম্মাদকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নওফেলের কাছে যান। নওফেল তাঁকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন। খাদিজা ইসলাম গ্রহণ করেন। তিনিই ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী।

নবীজির দাওয়াতি কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা (রা.)। তার সমস্ত সম্পদ ধীরে ধীরে ব্যয় করে দেন এ কাজে। এমনকি এক পর্যায়ে প্রচণ্ড অর্থকষ্ট শুরু হয়। নবুওয়তের সপ্তম বছর মক্কার কুরাইশরা মুসলিমদের বয়কট করে। তারা সবাই মিলে ‘শিয়াবে আবু তালিব’ নামক স্থানে আশ্রয় গ্রহণ করে। অন্যান্য মুসলিমদের সঙ্গে খাদিজাও সেখানে ছিলেন। প্রায় ৩ বছর মুসলিমদের সেই দুর্গম স্থানে নির্বাসিত কাটাতে হয়েছিল। তখন গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের। খাদিজা তখন কুরাইশদের ওপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদের। এভাবে তার সমস্ত সম্পদ দিয়ে, মানসিকভাবে এবং শারিরিকভাবেও প্রচণ্ড কষ্ট সহ্য করে দীনের জন্য সারা জীবন কাজ করে গেছেন তিনি। ৬১৭ খ্রিস্টাব্দ মুতাবেক রমজান মাসের ১০ তারিখে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন মুমিনজননী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার মুয়াল্লায় তার কবর অবস্থিত।

(২) ফাতিমা বিনতু মুহাম্মাদ: ফাতিমা (রা.) ছিলেন নবীজির প্রিয়তম কন্যা। তার মা ছিলেন খাদিজা (রা.)। ৬০৫ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। মক্কায় সেই নাজুক দিনগুলোতে ছায়া হয়ে ছিলেন পিতার পাশে। হিজরতের সময় ফাতিমাও নবিপরিবারের অন্যদের সঙ্গে হিজরত করেন। তিনি ছিলেন চতুর্থ খলিফা মহান বীর আলি ইবনু আবু তালিবের স্ত্রী এবং সাইয়িদুনা হাসান ও হুসাইনের মা। তার বদান্যতা, মহানুভবতা আর মমতা ছিল প্রবাদতুল্য। প্রিয় বাবা দয়ার নবীর চরিত্রের প্রতিটি গুণই তার জীবনে প্রতিফলিত হতে দেখা গেছে। তিনি ছিলেন আমানতদারী, লাজুক, নম্র ও সরলমনা। ছিলেন নির্ভীক ও তেজস্বিনী। নবিজির ওফাতের মাস কয়েক পরেই তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার বাকিতে তাকে দাফন করা হয়।

(৩) আসিয়া বিনতু মুযাহিম: আসিয়া বিনতু মুযাহিম ছিলেন জঘন্য আল্লাহদ্রোহী শাসক ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোলেই লালিত-পালিত হয়েছিলেন নবী মুসা আলাইহিস সালাম। ফিরাউনের রাজপ্রাসাদের যাবতীয় আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে আসিয়া গ্রহণ করে নিয়েছিলেন তাওহিদকে। ঈমান এনেছিলেন আল্লাহর ওপর। এতে ফিরাউন তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়। আসিয়ার ওপর নেমে আসে জুলুম-নির্যাতন। তাকে জিঞ্জিরে বেঁধে রাখা হয়, বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়। পাথরের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়। কিন্তু এতসব অমানবিক নির্যাতনেও আসিয়াকে চুল পরিমাণ টলানো সম্ভব হয়নি তার ঈমান থেকে।

(৪) মারইয়াম ইবনাতু ইমরান: মারইয়াম ইবনাতু ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের নাসিরা শহরের বাসিন্দা। পিতা-মাতার ইচ্ছানুযায়ী বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হয়েছিলেন তিনি। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী যাকারিয়ার শ্যালিকা বিবি হান্না ছিলেন তার মা।

মারইয়াম ছিলেন চিরকুমারী। কিন্তু আল্লাহর আদেশে তিনি গর্ভে ধারণ করেছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে। বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেয়া হয় তাকে। এমনকি স্বগ্রামও ছেড়ে যেতে হয়। বিপদাপন্ন মারইয়াম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি পতিত জমিনে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং নবী ঈসাকে প্রসব করলেন। পাক-পবিত্র হয়ে সন্তান নিয়ে আবারো বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। কোলের শিশু তার মায়ের নিষ্কলুষতার ঘোষণা দিল। আর ভবিষ্যতে তার নবী হওয়ার ব্যাপারেও জানিয়ে দিল। মারইয়াম আলাইহাস সালাম তাকে গড়ে তুললেন জ্ঞান, প্রজ্ঞা আর দক্ষতার শিক্ষা দিয়ে। ত্রিশ বছর বয়সে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa