
স্কুল পরিচালন কমিটির সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকারা। এমনিতেই গত কয়েক মাসের বেতন এথনও হাতে পাননি ওই স্কুলের শিক্ষিকারা। বকেয়া বেতন চাইলে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়েছিল। তার পরই স্কুল কর্তৃপক্ষ এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কয়েক মাস ধরেই বেতন দিচ্ছে না। বকেয়া বেতন চাইলে অভদ্র আচরণ করছেন পরিচালন কমিটির সদস্যরা। তার পর একদিন হঠাত্ করেই ডেকে তাঁদের গোপন ক্যামেরায় তোলা ছবি ও ভিডিয়ো দেখায় স্কুল কর্তৃপক্ষ।
২০১৭ সালে এই স্কুলের কর্তৃপক্ষই বলেছিল, প্রতিটি ছাত্রকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হেয়ারকাট করতে হবে। এমনকী, উঁচু ক্লাসের ছেলেদের বলা হয়েছিল, কোনওভাবেই দাড়ি রাথা যাবে না। কারণ এটি স্কুল। কোনও মাদ্রাসা নয় যে নামাজ আদায় করতে হবে। তার পর থেকেই এই স্কুল বিতর্কের কেন্দ্রে। এবার অবশ্য শিক্ষিকাদের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ছেলেদের বাথরুমে ক্যামেরা লাগানো হয়েছে. কারণ কয়েকটি স্কুলের বাথরুমে ছাত্রদের খুনের ঘটনা ঘটেছিল। তাই তারা সতর্কতা অবলম্বন করছে। তবে মহিলাদের বাথরুমে কোনও ক্যামেরা লাগানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



