কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাওতা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।
মঙ্গলবার (০৪ মে) সকাল থেকে ওই গ্রামে অনশন করছেন তিনি। প্রেমিক জাহাঙ্গীর আলম, চাপড়া ইউনিয়নের নগর সাওতা গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
কলেজছাত্রী জানায়, ২০১৮ সালে জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে তার প্রথম পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা কুষ্টিয়া সরকারি কলেজে মাস্টার্সে লেখাপড়া করেন। একই সঙ্গে পড়ালেখা করার কারণে সম্পর্কটা আরও বেশি গভীর হয়।

কুমারখালী থানা পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রেমের সম্পর্কের কারণে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে একটি মেয়ে অনশন করছে। এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান, মহিলা পরিষদ ও অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



