Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট কনফার্ম করতে ৩ এয়ারলাইন্সকে চিঠি
ধর্ম

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট কনফার্ম করতে ৩ এয়ারলাইন্সকে চিঠি

By Md Eliasজানুয়ারি 18, 20262 Mins Read

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে আগামী সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজযাত্রীদের টিকিট নিশ্চিতে এয়ারলাইন্সকে নির্দেশ

Advertisement

রোববার (১৮ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।

এ অবস্থায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যাতায়াত করতে হবে। প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে একটি এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ এবং প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ টিকিট ইস্যুর বিধান রয়েছে। তবে, কোনো ধাপে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে

চিঠিতে আরো বলা হয়, বিশেষ করে হজযাত্রীদের মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সোমবারের মধ্যে টিকিট নিশ্চিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এজেন্সিকে অবহিত করতে হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

জুন 17, 2026
Latest News
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

দায়িত্ব

কোরআন-হাদিসে দায়িত্ব ও জবাবদিহিতার শিক্ষা

জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa