Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম হজের টাকা অসহায়দের দান করুন
ইসলাম ধর্ম

হজের টাকা অসহায়দের দান করুন

By Saiful IslamJuly 17, 20204 Mins Read

হজের টাকা অসহায়দের দান করুন

Advertisement
মুহসিন আল জাবির : গত বছর হজের আগ মুহূর্তে একজনের সঙ্গে দেখা হয়েছিল। গর্বের সঙ্গে বলছিলেন, এবার নাকি ৩০তম হজে যাচ্ছেন তিনি। লোকটিকে আগে থেকেই জানতাম। সরকারি চাকরিজীবী ছিলেন। ঘুষের টাকায় সম্পদের পাহাড় গড়েছেন।

এসব কালো মানুষের কালো টাকায় হজ করতে অবশ্য সৌদি সরকারের কোনো সমস্যা নেই। কালো টাকা দিয়ে হজ করলেও হাজী; আবার সাদা টাকা দিয়ে হজ করলেও হাজী। প্রতি বছর তিন-চারবার ওমরাহ করেন এমন মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয়। অনেকে ‘আলহাজ’ হওয়ার জন্যও বছরে বছরে হজ করেন। কেন যেন সব ইবাদতের চেয়ে হজ অনেক বেশি লোক দেখানো ইবাদতে পরিণত হয়ে গেছে। লোক দেখানো হজে লাভ হয় সৌদি সরকারের।

গরিব দেশের টাকা চলে যায় সৌদি বাদশাহর হেরেম পর্যন্ত। হজের টাকায় সৌদি রাজারা বহু রকম ফূর্তি করে, ক্যাসিনোতে জুয়ার আসর বসায়- এগুলো আজ প্রমাণিত সত্য। কাবা শরিফের চার পাশে যেসব বড় বড় হোটেল দেখা যায়- সেগুলোয় কী হয় আপনি ধারণাও করতে পারবেন না? ডিস-টিভি থেকে শুরু করে সব তো আছেই; নাচ-গানও হয় সেখানে। বানিয়ে বা বাড়িয়ে বলছি না- আমার হাজী বন্ধু এবং সৌদি প্রবাসী আত্মীয়দের মুখ থেকে শোনা কথা এগুলো।

আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা বড় বড় শিল্প-প্রতিষ্ঠানের মালিক। তাদের প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-মজুর কাজ করে। কিন্তু তারা শ্রমিকের ন্যায্য মজুরি পরিশোধ করেন না। অধীনস্থদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তারাই আবার প্রতিবছর হজে যাচ্ছেন বেশ ঢাকঢোল পিটিয়েই।

অথচ বারবার নফল হজ না করে শ্রমিকের অধিকার আদায় করা বেশি জরুরি। দেশের অসহায় বঞ্চিত মানুষের সেবায় অর্থ বিনিয়োগ করা নফল হজের চেয়েও অনেক বেশি গুরুপূর্ণ ইবাদত। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘শেষ যুগে মানুষ বারবার হজ করবে। তারা প্রচুর সম্পদের মালিক হবে। কিন্তু দরিদ্র প্রতিবেশীর খারাপ অবস্থা নিয়ে তারা কিছুই ভাববে না।’ এখন তো সে অবস্থাই দেখতে পাচ্ছি। বেশিরভাগ বিত্তশালীই প্রতি বছর হজে যাচ্ছে। অথচ তার এলাকার মানুষ ক্ষুধার্ত, দরিদ্র ও অসহায় জীবনযাপন করছে। বারবার হজ না করে তার উচিত ছিল সমাজের অনাথ-অসহায়, ক্ষুধার্ত ও বিধবাদের সুব্যবস্থা করা। মানুষের কর্মসংস্থানের সুযোগ করা।

পুরো দুনিয়া আজ করোনায় মুখ থুবড়ে পড়েছে। মধ্যবিত্তরা রাস্তায় বসে গেছে। নিুবিত্তরা করোনায় মারা যাওয়ার আগেই না খেয়ে মারা যাচ্ছে। এ সংকটময় সময়ে সমাজের বিত্তবানরা যেভাবে এগিয়ে আসার কথা ছিল সেভাবে তো আসতে দেখিনি।

প্রতি বছর এ দেশের লাখ লাখ মুসলমান নফল হজ ও ওমরা পালন না করে- তারা যদি হজের পরিমাণ অর্থটুকুও দারিদ্র্য বিমোচনে উদ্দেশ্যে খরচ করত অথবা কোনো মানব কল্যাণ ফান্ডে দান করত, তাহলে বাংলাদেশ ধনী ও উন্নত দেশ হিসেবে আরও আগেই মাথা তুলে দাঁড়াতে পারত। পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানি এক আলোচনায় বলেন, হজ জীবনে একবার ফরজ হয়। এ ফরজ আদায়ের পর দ্বিতীয়বার হজ করা ফরজ নয়, নফল। তাই প্রত্যেক বছর হজে যাওয়ার কোনো দরকার নেই। বরং প্রত্যেক বছর গেলে ভিড় বেশি হয় এবং এতে অন্যদের কষ্ট হয়।’

হজরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) প্রতি বছর হজ করতেন। একবার তিনি হজে যাচ্ছিলেন। পথে দেখতে পেলেন, একটি শিশু ময়লার স্তূপ থেকে একটা মরা মুরগি নিয়ে যাচ্ছে। তিনি শিশুটিকে জিজ্ঞেস করলেন, তুমি এই মরা মুরগিটি কোথায় নিয়ে যাচ্ছ? শিশুটি বলল, তার ঘরে খাবার নেই। কয়েকদিন ধরে তারা এবং পুরো এলাকার মানুষ না খেয়ে কাটাচ্ছে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে তারা এখন মরা মুরগি খাবে বলে ঠিক করেছে।

এ কথা শুনে আবদুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে তার কাফেলার সবার হজের খরচ দিয়ে ওই এলাকার লোকদের খাবারের ব্যবস্থা করে দিলেন। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যারা হজের টাকা অসহায়দের দান করে দিয়েছিলেন। কয়দিন আগেও কাশ্মীরের খালেদা নামের এক নারী তার জমানো হজের টাকা করোনাক্রান্ত অসহায় মানুষের সাহায্যে দান করে দিয়েছেন। ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি হজের টাকা গরিব-অসহায়দের দান করে দেয়, এতে করে তার হজের সামর্থ্য শেষ হয়ে যায়, তাহলেও সে গুনাহগার হবে না। বরং দানের জন্য অশেষ সওয়াব পাবেন।

বছরে বছরে যারা হজ ওমরা করতে ছুটত, আজ তাদের দুয়ারে ভিন্ন এক হজ করার সুযোগ এসেছে। মানুষ না খেয়ে মরছে, চিকিৎসা না পেয়ে মরছে, কর্মের অভাবে যুবকরা আত্মহত্যা করছে- বিত্তবানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থ নিয়ে, পরিশ্রম নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান। এ মহামারীর কঠিন সময়ে আপনার চারপাশের মানুষজন কেমন আছে? আত্মীয়স্বজন-প্রতিবেশী কী খাচ্ছে? তাদের শিশুরা কেন কাঁদছে- এসব খোঁজ নেয়াও ফরজ ও ওয়াজিবে অন্তর্ভুক্ত।

এদের খোঁজ না নিলে আপনি রাসূল (সা.)-এর ঘোষণামতে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। হজ শব্দের অর্থ- ইচ্ছা করা, সংকল্প করা। আপনার এবারের ইচ্ছা হোক অনাহারির মুখে খাবার তুলে দেয়া; এবারের সংকল্প হোক অভাবীর মুখে হাসি ফুটানো! আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।

লেখক : মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, গবেষক এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কোরআন বিশ্বকোষ-সিরাত বিশ্বকোষসহ বহু ধর্মীয় গ্রন্থপ্রণেতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa