Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম হাজার হাজার সাহাবি শুয়ে আছেন জান্নাতুল বাকিতে
ইসলাম

হাজার হাজার সাহাবি শুয়ে আছেন জান্নাতুল বাকিতে

By Shamim RezaAugust 31, 2019Updated:August 31, 20193 Mins Read

হাজার হাজার সাহাবি শুয়ে আছেন জান্নাতুল বাকিতে

Advertisement

জুমবাংলা ডেস্ক : জান্নাতুল বাকি পবিত্র মদিনার একটি বিখ্যাত কবরস্থানের নাম। এ কবর স্থানটি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত। কিন্তু কোনো কবর চিহ্নিত নেই। রাসূলুল্লাহ (সা.) এর পরিবারের অধিকাংশ সদস্য স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে। ইমাম মালিক (রহ.)-এর মতে জান্নাতুল বাকিতে প্রায় দশ হাজার সাহাবির কবর রয়েছে।হাজার হাজার সাহাবি শুয়ে আছেন জান্নাতুল বাকিতে

রাসূলুল্লাহ (সা.) প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম (সা.) বাকি কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। কবর জিয়ারত করা প্রত্যেক স্থানেই শরিয়তসম্মত। এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) হাদিসে ইরশাদ করেছেন, ‘তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেবে।’

কবরস্থানের সূচনা

জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম (সা.)-এর পবিত্র হাতেই। তাঁর দুধভাই উসমান ইবনে মাজউন (রা.) মারা গেলে সাহাবায়ে কেরাম (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘তাকে কোথায় দাফন করা হবে?’ তিনি বলেন, ‘আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদে দাফন করার জন্য।’ (মুসতাদরাকে হাকিম : ১১/১৯৩)

তাই বলা যায়, কবরস্থানের জন্য জায়গাটি আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত। সর্বপ্রথম উসমান ইবনে মাজউন (রা.)-কে দাফন করা হয়। তারপর কবরস্থান তিন দিকেই প্রশস্ত হতে থাকে। আর আজ তা বিশাল জায়গাজুড়ে বিস্তৃত।

জান্নাতুল বাকিতে সমাহিত ব্যক্তির বিশেষ মর্যাদা

বরকতময় এই কবরস্থানে সমাহিত ব্যক্তির সৌভাগ্য বোঝার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে মৃতদের দাফনের জায়গাটি স্বয়ং আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এ ছাড়া হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চিড় ধরবে, সেই ব্যক্তি আমি। তারপর আবু বকর (রা.), তারপর ওমর (রা.), তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব। তারা আমার সঙ্গে একত্র হবে। তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব। তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। (সুনানে তিরিমজি, হাদিস : ৩৬২৫)

জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন যাঁরা

জান্নাতুল বাকিতে কবরস্থ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন—নবীকন্যা ফাতেমা (রা.), তৃতীয় খলিফা ও রাসুলের জামাতা উসমান (রা.), উম্মুল মুমিনিন আয়েশা (রা.), নবীজির চাচা আব্বাস (রা.), নবীপুত্র ইবরাহিম (রা.), নবীদৌহিত্র হাসান (রা.), উসমান ইবনে মাজউন (রা.), নবীকন্যা রোকাইয়া (রা.), খলিফা আলী (রা.), আবদুর রহমান ইবনে আউফ (রা.), সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.), আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), নবীজির দুধমা হালিমা সাদিয়া (রা.) প্রমুখ।

মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয়। সেই সঙ্গে মদিনাবাসী এখানে দাফনের সুযোগ পান। এখনো প্রতিদিন এখানে মরদেহ দাফন করা হয়। তবে বাকি কবরস্থানের সম্মুখভাগে এখন আর নতুন করে কাউকে কবর দেওয়া হয় না। কারণ এ অংশেই রয়েছে সাহাবাদের কবর।

জান্নাতুল বাকিতে দাফনকৃত মৃতের সংখ্যা

ইমাম মালিক (রহ.)-এর মতে, জান্নাতুল বাকিতে প্রায় ১০ হাজার সাহাবার কবর রয়েছে। কিন্তু কোনো কবর চিহ্নিত নয়। নবী করিম (সা.)-এর পরিবারের বেশির ভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা, পীর-আউলিয়া, বুজুর্গ এবং অসংখ্য মুসলমানের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

জিয়ারতের সময়

জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয়। ফজরের পর তিন ঘণ্টা, আসরের পর এক ঘণ্টা। বিশাল আয়তনের জান্নাতুল বাকির শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। নিয়োজিত নিরাপত্তাকর্মীরাও যথেষ্ট আন্তরিক।  হাজার হাজার সাহাবি শুয়ে আছেন জান্নাতুল বাকিতেসূত্র : গুগল থেকে সংগৃহীত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa