Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম ইসলাম হাতে লেখা পৃথিবীর সবচেয়ে বড় সাত কোরআন শরীফ
ইসলাম

হাতে লেখা পৃথিবীর সবচেয়ে বড় সাত কোরআন শরীফ

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 16, 20193 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : মিসরীয় শিল্পী সাদ মোহাম্মদ হাত দিয়ে প্রায় ৭০০ মিটার (দুই হাজার দুইশত ৯৬ ফিট) দীর্ঘ একটি কোরআন শরীফ লিখেছেন। তিন বছর ধরে অনেক পরিশ্রমের কাজটি তিনি শেষ করেছেন। যখন এটি খোলা অবস্থায় রাখা হয়, তখন তার আয়তন ৩৮১ মিটার উচ্চতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের আম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুণ হবে। নকশা করা কাঠের তৈরি বাক্সের ভেতর পরম যত্নে কোরআনের আয়াত লেখা সেই কাগজ সাজিয়ে রেখেছেন।

ওজন ৫০০ কেজি : ২০১২ সালে আফগানিস্তানের হস্তলিপিকার মোহাম্মদ সাব্বির খেদরির লেখা কুরআন শরীফ ২.২ মিটারের বেশি লম্বা এবং ১.৫৫ মিটারের মতো চওড়া যাতে ২১৮ পৃষ্ঠা রয়েছে। পৃষ্ঠাগুলো কাপড় ও কাগজের তৈরি এবং পৃষ্ঠাগুলোর আকার দৈর্ঘ্যে ৯০ ইঞ্চি বা ২.২৮ মিটার এবং প্রস্থে ৬১ ইঞ্চি বা ১.৫৫ মিটার। অর্ধমিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই কোরআন শরীফটির পৃষ্ঠার প্রান্তগুলো কারুকার্য মণ্ডিত করতে মোট ২১টি ছাগলের চামড়া শুকিয়ে মোড়ানো হয়েছে এবং এটির মোট ওজন ৫০০ কিলোগ্রাম যা লিখতে মোট পাঁচ বছর সময় লেগেছিলো। ক্যালিওগ্রাফার খেদরির করা কুরআনটি অসাধারণ, নজরকাড়া, আনিন্দ্য সুন্দর ও সুসজ্জিত। ৩০ পারায় ৩০টি ভিন্ন ধরনের ক্যালিওগ্রাফির ব্যবহার করেছেন তারা।

ওজন ৮০০ কেজি : রাশিয়ার তাতারস্তানে ৮০০ কেজি ওজনের ৬৩২ পৃষ্ঠা সংবলিত কুরআন শরিফের দৈর্ঘ্য সাড়ে ৬ ফুটের একটু বেশি এবং প্রস্থ ছিল সাড়ে ৩ ফুট। প্রচ্ছদ তৈরি হয়েছিল সোনা ও মূল্যবান পাথরের গাঁথুনিতে। তৈরি করতে সময় লেগেছিল পুরো একটি বছর। তবে সেটা তৈরি করতে কত খরচ পড়েছিল তা অবশ্য অজানাই রয়ে গেছে।

১১৪ ধরনের নকশা ; পবিত্র কোরআনের ১১৪টি সূরাকে কম্পিউটার দ্বারা আলাদা আলাদা ডিজাইন করে দীর্ঘ ১০ বছরের চেষ্টায় ভিন্ন ধরনের একটি কোরআনের কপি প্রস্তুত করেছেন লেবাননের চিত্রশিল্পী মারওয়ান আল আরিযা। এমন কাজ কাগজের ওপর হাতে করলে সময় লাগতো প্রায় ২০০ বছর! পবিত্র কোরআনের ওই কপিকে বিশ্বের প্রথম আর্ট সংস্করণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ৪৭৬ পৃষ্ঠার কোরআন শরিফটির দৈর্ঘ্য ৫৭ সে. মি. এবং প্রস্থ ৪৩ সে.মি।

দৃষ্টিনন্দন ডিজাইন, উজ্জ্বলতা এবং নকশার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর কুরআন হিসেবে খ্যাতি অর্জন করেছে। দামি রত্ন খচিত কভার ; ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরা জামে মসজিদে রক্ষিত রয়েছে বড় একটি কুরআন শরিফ। যেটি স্কটল্যান্ড পেপারে প্রিন্ট করা। এর পৃষ্ঠা সংখ্যা ৬৩২। এর ওজন ৮০০ কেজি। এডিশনটি ১৫০x২০০ সে.মি.। এর কভারটি বহু দামি রত্ন দ্বারা খচিত।

অনলাইনে বড় কুরআন ; বড় কোরআন শরিফের অন্যতম প্রায় ৫০০ বছরের পুরানো একটি কোরআন যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার জন রাইল্যান্ড গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। জেমস রবিনসন নামের ফটোগ্রাফার ঐ কুরআন শরিফের হাজার পাতার প্রতিটি পাতা ডিজিটাইজড করায় আর কিছুদিনের মধ্যই তা ইন্টারনেটে পাওয়া যাবে। এ কোরআন শরিফের আকার বড় এক ফ্ল্যাট স্কিন টিভির সমান। এর কোনাকুনি প্রায় এক মিটার দীর্ঘ। ওজন বায়ান্ন কিলোগ্রাম। এটি বিশ্বের সবচেয়ে সুশোভন কুরআন শরিফগুলোর মধ্যে একটি। কোরআন শরিফটিতে মিসরের শেষ মামলুক সুলতান কানসু আল ঘুরি র মোহর অঙ্কিত রয়েছে। এ সুলতানের রাজত্বকাল ছিল ১৫১৬ সাল পর্যন্ত।

সোনার অক্ষরে কোরআন : প্রায় ৩ বছর সময় নিয়ে ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা ও রুপা দিয়ে নিপুণ হাতে কোরআন লিখেছেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। প্রত্যেকটি অক্ষর নিজের হাতে লিখেছেন ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের হরফগুলো লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। এ কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কোরআনের প্রথম সংস্করণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

জুন 12, 2026
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa