Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম হে আল্লাহ, পবিত্র শবে বরাত রাতে ‘করোনা’ থেকে আপনার করুণা চাই
ইসলাম ধর্ম

হে আল্লাহ, পবিত্র শবে বরাত রাতে ‘করোনা’ থেকে আপনার করুণা চাই

By Saiful Islamএপ্রিল 9, 20203 Mins Read

Advertisement
ধর্ম ডেস্ক : শান্তির ধর্ম ইসলাম সুনির্দিষ্ট মূলনীতির ভিত্তিতে চলে। মানবজীবনের প্রতিটি বিষয়ে ইসলাম পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলমানকে তার জীবন চলার পথে কোনো নিয়মনীতিই অন্য কোনো জাতি বা তাদের ধর্মগ্রন্থ থেকে ধার করতে হয় না।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম।‌‌‌ (সুরা মায়েদা: আয়াত-৩)

আমরা বর্তমানে এমনই এক সময় পার করছি, যখন সারা পৃথিবীর সব কিছুই প্রায় অচল! টিভির পর্দা খুললেই দেখা যায়, পৃথিবীতে চলছে লা’শের মিছিল। হাট-বাজার, কল-কারখানা, পরিবহনসহ পুরো জনজীবনেই বিরাজ করছে একটাই আত’ঙ্ক, যার কারণ আমাদের সকলেরই জানা, নাম তার ‘করোনা’।

অদৃশ্য এই ভাইরাসের কারণে সারা বিশ্বে অদ্যবধি প্রায় অর্ধ লক্ষাধিকেরও বেশি মানুষ চলে গেছে মৃ’ত্যুপু’রীতে! যার পরিপেক্ষিতে পুরো পৃথিবী আজ (গৃহব’ন্দি) লকডাউন। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে এসে হাজির হল পবিত্র শাবান মাস, আর এই পবিত্র মাসের আরো স্পেশালিটি হলো শবে বরাত।

এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে যেমন বাড়াবাড়ি পরিলক্ষিত হয়, তেমনিভাবে উদাসীনতারও কমতি নেই। আমাদের জানতে হবে, ইসলাম সর্বদা ভারসাম্যপূর্ণ এবং সকল বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে থাকে।

বলাবাহুল্য যে, এই রাতের কথা যদিও পবিত্র কুরআনে সরাসরি কোন কথা উল্লেখ নেই। কিন্তু এই রাতের বিষয়ে হাদিস শরিফে অনেক আলোচনা রয়েছে। তবে অনেক আলেম সূরা দুখানের তিন এবং চার নং আয়াতকে এই রাতের দলিল হিসেবে উত্থাপন করে থাকেন।

তবে অধিকাংশ মুফাসসির (তাফসীরকারক) বলেছেন, সূরা দুখানের তিন এবং চার নং আয়াত দ্বারা লাইলাতুল ক্বদরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। হাদিসের দৃষ্টিকোণ থেকে শবে বরাত হাদিস শরিফে ‘শবে বরাত’ বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, তা হল ‘নিসফ শাবান’ বা ‘লাইলাতুন নিসফি মিন শা’বান’ তথা শাবান মাসের মধ্য রজনী।

একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলছেন, আল্লাহ তায়ালা মধ্য শাবানের রাতে নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং মুশরিক ও হিং’সুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। (ইবনু মাজাহ: ১/৪৪৫; মুসনাদে আহমদ ২/১৭৬) একাধিক সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) এ মাসে বেশি বেশি নফল রোজা পালন করতেন।

শাবান মাসের রোজা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। এমাসের প্রথম থেকে ১৫ তারিখ পর্যন্ত এবং কখনো কখনো প্রায় পুরো শাবান মাসই তিনি নফল রোজা পালন করতেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ মাসে রাব্বুল আলামীনের কাছে মানুষের কর্ম (আমল) উঠানো হয়। আর আমি ভালবাসি যে, রোজা অবস্থায় আমার আমল উঠানো হোক। (নাসাঈ: ৪/২০১)

অপর হাদিসে হযরত আয়েশা (রা.) বলেন, এক রাতে আমি রাসূল (সা.) কে খুঁ’জে না পেয়ে তাকে খুঁজতে বের হলাম, আমি তাকে জান্নাতুলবাকিতে পেলাম। তখন রাসূল (সা.) আমাকে বললেন, তুমি কি মনে কর, আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন?

আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট গিয়েছেন। তখন রাসূল (সা.) বললেন, মহান আল্লাহ তায়ালা শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে আসেন এবং কালব গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশী লোকদের ক্ষমা করেন। (মুসনাদে আহমাদ:৬/২৩৮;তিরমিযি:২/১২১)

আরেক হাদিসে হযরত আবু মূসা আশআরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা শাবানের মধ্যরাত্রিতে প্রথম আকাশে আগমণ করেন, অতঃপর মুশরিক ও ঝগড়ায় লিপ্ত ব্যক্তিদের ব্যতীত, সমস্ত সৃষ্টিজগতকে ক্ষমা করে দেন। (ইবনে মাজাহ: ১/৪৫৫)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa