Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি ১৫ বছর ধরে ধ.র্ষণ
অপরাধ-দুর্নীতি

১৫ বছর ধরে ধ.র্ষণ

By iNews DeskJul 9, 2020, 8:49 AM Asia/DhakaUpdated:Jul 9, 2020, 8:49 AM Asia/Dhaka4 Mins Read
Advertisement

১৫ বছর ধরে নারীকে ধ.র্ষণের অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রেমের ফাঁদে ফেলে এবং অনৈতিক ভিডিও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে ধ.র্ষণ করা হয়েছে বলে জানান ওই নারী। তবে ইউপি চেয়ারম্যান এ অভিযোগটি অস্বীকার করেছেন। কুমিল্লার নাঙ্গলকোটে এক স্কুলছাত্রীকে গণধ.র্ষণ করা হয়েছে। রংপুরে প্রাইভেট পড়ানোর কথা বলে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধ.র্ষণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টকর্মী, মুন্সিগঞ্জে তরুণী, শ্রীপুরে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী ও বগুড়ার ধুনট উপজেলার ১১ বছরের শিশুকে ধ.র্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধ.র্ষণের অভিযোগে রাজধানী মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন স্থানে ৭ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা : ঢাকার মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এক ছাত্রলীগ নেতাকে ধ.র্ষণ মামলায় গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম জানান, বুধবার ভোরে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে শামীম রেজা আপন নামের ওই যুবককে তারা গ্রেফতার করেন। গত মঙ্গলবার রাতে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয় আপনের বিরুদ্ধে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধ.র্ষণের অভিযোগ আনা হয় সেখানে। পরিদর্শক এমরান বলেন, আপন মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স শেষ করেছেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগে সভাপতি।

রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ বছর ধরে এক নারীকে ধ.র্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী গত মঙ্গলবার পবার কর্ণহার থানায় এমন লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত চেয়ারম্যান কামরুল হাসান রাজ দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান। ভুক্তভোগী নারীর বয়স ৩০ বছর। তার বাড়ি পবা উপজেলার একটি গ্রামে। তার দাবি, প্রেমের ফাঁদে ফেলে চেয়ারম্যান তার সঙ্গে প্রথমে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এরপর তার ভিডিও ধারণ করা আছে জানিয়ে তাকে বার বার মিলিত হতে চেয়ারম্যান বাধ্য করেছেন।

ওই নারীর ভাষ্য, ২০০৫ সালে কামরুল হাসান রাজের সঙ্গে তার পরিচয়। সেসময় কামরুল হাসান তাকে প্রেমের প্রস্তাব দেন। বিশ্বাস করে তিনি তার প্রেমের প্রস্তাবে সাড়া দেন। এরপর তার সঙ্গে শারীরিকভাবে মিলিত হন। পরবর্তীতে কামরুল তাকে জানান, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা আছে। তার ডাকে সাড়া না দিলে সেই ভিডিও ফাঁস করে দেয়া হবে। এভাবে কামরুল তাকে ১৪ বছর জিম্মি করে রেখেছেন। কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানিয়েছেন, তার সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে। চেয়ারম্যান এই নারীর অভিযোগ অস্বীকার করেছেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদরের নাঙ্গলকোট-মাহিনী সড়কের তুলাপুকুরিয়া এলাকায় স্থানীয় বিল্লালের মালিকানাধীন ঘরে সোমবার দিবাগত রাতে নবম শ্রেণীতে পড়–য়া এক কিশোরী গণধ.র্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীকে পালাক্রমে ধ.র্ষণ করে ৬ যুবক। ধ.র্ষণে অভিযুক্তরা হলো, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মোখলেসুর রহমান মজুমদারের ছেলে সাইমুন (২০), একই ইউনিয়নের শ্যামিরখিল গ্রামের মৎস চাষী আব্দুল মান্নানের ছেলে ফয়সাল (২১), মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের রাসেল (২০), পৌরসভার মান্দ্রা গ্রামের অহিদুর রহমান মোল্লার ছেলে রুবেল (২৩), জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিবলু (২২) ও মক্রপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (১৯)। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ.র্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল ছাত্রী টেপিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের একটি কফি হাউসে এক তরুণীকে (২২) ধ.র্ষণ করে ভিডিও চিত্র ধারণের অভিযোগে মো. মুন্না ভ‚ঁইয়া (২৭) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার মুন্সিগঞ্জের আদালতের মাধ্যমে ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধ.র্ষণ করার ঘটনায় তিন বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে খোকন (২৯), কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২৮)। তারা উভয়ই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়ায় বসবাস করেন। অপরজন হলেন- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ (২৬)।
বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার ১১ বছরের শিশুকে ধ.র্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেফতার করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুর : প্রাইভেট পড়ানোর কথা বলে এক শিক্ষার্থীকে স্কুলে ডেকে নিয়ে ধ.র্ষণের অভিযোগ উঠেছে মনোয়ারুল ইসলাম মিঠু (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। মিঠু বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর সুগারমিল হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

May 19, 2026, 11:21 PM Asia/Dhaka
গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

May 18, 2026, 6:58 AM Asia/Dhaka
Latest News
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবির অভিযানে ২০০ ইয়াবাসহ বাবা–ছেলে গ্রেপ্তার

দখলমুক্ত খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা : স্বস্তির আড়ালে পুনর্দখলের শঙ্কা

মিরপুরে ১৩ ধর্ষণ

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

উদ্ধার

টেকনাফের মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

শিশু

কুমিল্লার মুরাদনগরে শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মামার পায়ের রগ কাটা

কোকেন

রাজধানীতে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি তেল উদ্ধার

২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp