Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে ২ কোটি দেন ব্যাংকার
অপরাধ-দুর্নীতি

৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে ২ কোটি দেন ব্যাংকার

By Shamim RezaDec 11, 2019, 5:47 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বেসরকারি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক।

ব্যাংকটির সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ার বনানীর প্রিভিলেজ সেন্টারের ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।

গ্রাহকের স্বাক্ষর জাল করে তার মোবাইল নম্বর পাল্টে হাতিয়ে নেওয়া অর্থের সোয়া দুই কোটি টাকা ‘প্রিয়তমার’ ব্যাংক একাউন্টে পাঠান এবং পরে তিনি ওই নারীকে বিয়ে করেন বলে দুদকের দাবি।

এসব অভিযোগে জাহিদ সারোয়ারের সাথে তার নতুন স্ত্রী ফারহানা হাবিবকে আসামি করে মামলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ্ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় বলা হয়, ২০১৬ সালের ২৬ এপ্রিল রামপুরার বাসিন্দা ফেরদৌসী জামান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখায় যৌথ নামে একটি প্রিভিলেজ ব্যাংক হিসাব খোলেন। এরপর এতে একই বছরের ২ মে থেকে ৮ মে পর্যন্ত সময়ে তিনটি ভাউচারের মাধ্যমে সাড়ে ছয় কোটি টাকা জমা করা হয়।

পরে একই বছরের ৬ অক্টোবর ফেরদৌসী জামানের একক নামে ব্যাংকটির একই শাখায় আরেকটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। নতুন হিসাব নম্বরে সেই সাড়ে ছয় কোটি টাকা স্থানান্তর করা হয়। এই দুই প্রিভিলেজ একাউন্ট তৎকালীন এ প্রিভিলেজ সেন্টারের ম্যানেজার জাহিদ সারোয়ারের তত্ত্বাবধানে খোলা হয়। তিনিই এই দুই একাউন্টের রিলেশনিশপ ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

একাউন্টের লেনদেনের তথ্য পাওয়ার জন্য গ্রাহক একটি মোবাইল নম্বর দিয়ে এসএমএস সার্ভিসও চালু করেন। ২০১৬ সালের ৩০ অক্টোবর এসএমএস সার্ভিসের মোবাইল নম্বর পরিবর্তনের জন্য ফেরদৌসী জামানের ‘স্বাক্ষরে’ একটি আবেদন জমা পড়ে, এটি ব্যাংক কর্মকর্তা জাহিদ সারোয়ার স্বাক্ষর ও সিল দিয়ে গ্রহণ করেন।

পরে সেই স্বাক্ষর হস্তলিপি বিশারদ দিয়ে পরীক্ষা করা হয় জানিয়ে এজাহারে বলা হয়, এ স্বাক্ষর ফেরদৌসী জামানের নয়। গ্রামীণ ফোন থেকে পাওয়া তথ্য মতে পরিবর্তিত মোবাইল নম্বরটি জাহিদ সারোয়ারের নামে নিবন্ধন করা।

এরপর ২০১৮ সালের ১৯ অক্টোবর পর্যন্ত সময়ে ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে চারটি চেক বই সংগ্রহ করে চেকের পাতায় স্বাক্ষর জাল করে চার কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা আসামি জাহিদ সারোয়ার আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, আত্মসাৎ হওয়া টাকার মধ্যে অপর আসামি ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশনের (প্রতিষ্ঠান) নামে ব্র্যাংক ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যাংক হিসাবে দুই কোটি ২৪ লাখ টাকা জমা করা হয়। এই টাকাসহ ফারহানা আমেরিকায় চলে যান।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের অর্থ পাচার আইনের ৪(২) ও (৩) অভিযোগ আনা হয়েছে। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

May 19, 2026, 11:21 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেফতার

বাড্ডায় ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবির অভিযানে ২০০ ইয়াবাসহ বাবা–ছেলে গ্রেপ্তার

দখলমুক্ত খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা : স্বস্তির আড়ালে পুনর্দখলের শঙ্কা

মিরপুরে ১৩ ধর্ষণ

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

উদ্ধার

টেকনাফের মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

শিশু

কুমিল্লার মুরাদনগরে শিশুকে ধর্ষণ, প্রতিবাদে মামার পায়ের রগ কাটা

কোকেন

রাজধানীতে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp