তারা বলছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে। ওইদিন সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




