জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করে ডিবি। গ্রেফতার কনস্টেবলরা আগে থেকেই বরখাস্ত হয়ে ডেমরা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান।

এসময় পুলিশের ইউনিফর্ম পড়া দুইজন ব্যক্তি তাকে টেনে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে গ্রেফতার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেফতার করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্য মতে, বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকাসহ সোহেল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, ছিনতাইয়ের সঙ্গে দুইজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। গ্রেফতার বাকি তিন জন টাকার বিষয়ে ওই দুই পুলিশ সদস্যকে তথ্য দেয়। সে অনুযায়ী ইউনিফর্ম পড়া দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে এনে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.