ধর্ম ডেস্ক : সুরা ইয়াসিন পবিত্র কোরআনে কারিমের ৩৬তম সুরা। এই সুরাটিতে ৮৩টি আয়াত ও পাঁচটি রুকু রয়েছে। আর এটি অবতীর্ণ হয়েছে মক্কায়। গুরুত্বপূর্ণ এ সুরাটিকে পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বলা হয়।

sura yesin

Advertisement

এই সুরাটি তিলাওয়াত করলে দুনিয়া ও আখিরাতে চারটি বিশেষ লাভের কথা হাদিস শরিফে উল্লেখ আছে। সেগুলো হলো-

১। এ সুরা একবার পাঠ করলে ১০ বার পবিত্র কোরআনুল কারিম খতম করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। (তিরমিজি, হাদিস : ২৮৮৭)

২। যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করে, তার ওই দিনের সব প্রয়োজন পূরণ করে দেওয়া হয়। (সুনানে দারেমি, হাদিস : ৩৪১৮)

৩। রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন পাঠ করবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব তোমরা তোমাদের মৃতদের নিকট এ সুরা পাঠ করো। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ২৫৭৪)

৮ মাসে কুরআন মুখস্থ শেষ করেছেন শিশু নাফিউল ইসলাম

৪। রাসুল (সা.) আরও ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। আর যে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। (সুনানে দারেমি, হাদিস : ৩৪৮২)

লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.